ইব্রাহিম রাইসির মৃত্যু হলে ইরানের দায়িত্ব নেবেন যিনি

২০ মে ২০২৪, ০৭:৪০ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৪১ PM
ইব্রাহিম রাইসি

ইব্রাহিম রাইসি © সংগৃহীত

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে দেশটির প্রেসিডেন্টকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধান পাওয়া গেলেও ইব্রাহিম রাইসির শারীরিক অবস্থা ও তার সাথে থাকা দেশটির অন্যান্য কর্মকর্তারাও এখন কী পরিস্থিতিতে আছে- তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এ অবস্থায় ইব্রাহিম রাইসির মৃত্যু হলে কে হবেন ইরানের প্রেসিডেন্ট, তা নিয়ে ইতোমধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে।

২০২১ সালে নির্বাচনে জয়লাভ করে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রাইসি। ৬৩ বছর বয়সী রাইসি এর আগে দেশের বিচার বিভাগের নেতৃত্ব দিয়েছেন।

রাইসিকে খামেনির উত্তরসূরি হিসেবে অভিহিত করেছেন কাতার ইউনিভার্সিটির অধ্যাপক মাহজুব জুইরি। তার মতে, রক্ষণশীল রাজনীতিবিদ রাইসি ইরানের রাজনীতিতে একজন 'হেভিওয়েট' নেতা।

এ অবস্থায় ইব্রাহিম রাইসির মৃত্যু হলে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পারেন বলে আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে।

ইরানের সংবিধান অনুযায়ী, প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার সর্বোচ্চ নেতার অনুমোদন নিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। ইরানের রাষ্ট্রীয় পদক্রম অনুসারে, রাষ্ট্রের প্রধান সুপ্রিম লিডার আলি খামেনি এবং প্রেসিডেন্ট সরকার প্রধান হিসেবে রাষ্ট্রের সেকেন্ড-ইন-কমান্ড।

সেকেন্ড-ইন-কমান্ড মারা গেলে প্রথম ভাইস প্রেসিডেন্ট তাৎক্ষণিক দায়িত্ব গ্রহণ করবেন এবং ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন দেবেন।

এর আগে রবিবার ইরানের প্রেসিডেন্ট রাইসি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

ওই হেলিকপ্টারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম ছিলেন।

ট্যাগ: ইরান
জামায়াতকে ‘গুপ্ত বাহিনী’ বললেন বিদ্যুৎমন্ত্রী টুকু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ক্লিনিকে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন আছে কিনা—তদন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বকাপ জয়ের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শেরপুরে বিএনপির ব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডবের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি স…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬