ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের খবর, চলছে অভিযান

১৯ মে ২০২৪, ০৯:১৭ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৪১ PM

© সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফার কাছে এ ঘটনা ঘটে।

রবিববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রেসিডেন্ট রাইসি। সেখান থেকে ফেরার সময় ভারজাকান এলাকায় হেলিকপ্টারটি অবতরণের সময় বিধ্বস্ত হয়।

সংবাদমাধ্যম এপি জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসির সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নরও ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরই সেখানে পৌঁছায় উদ্ধারকর্মীরা। তবে তীব্র ‍বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।


ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থলে এখন অভিযান চালানো হচ্ছে। পরবর্তীতে এ ব্যাপারে আরও বিস্তারিত জানানো হবে।

 
ট্যাগ: ইরান
মিরপুরে স্বাস্থ্য কেন্দ্র গুড়িয়ে দেওয়া নিয়ে সরকারের ৪ প্রশ্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ইউআই গ্রিনমেট্রিক র‍্যাংকিং ২০২৬: দেশসেরা পরিবেশবান্ধব বিশ্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতকে ‘গুপ্ত বাহিনী’ বললেন বিদ্যুৎমন্ত্রী টুকু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ক্লিনিকে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন আছে কিনা—তদন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বকাপ জয়ের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬