সৌদিতে নারীদের সুইমশ্যুট ফ্যাশন শো

১৮ মে ২০২৪, ১০:২৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৫ PM
সৌদিতে নারীদের সুইমশ্যুট ফ্যাশন শো

সৌদিতে নারীদের সুইমশ্যুট ফ্যাশন শো

মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ সৌদি আরবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নারীদের সুইমশ্যুট ফ্যাশন শো। সাঁতারের পোশাক পরে এতে অংশ নেন নারী মডেলরা।

শুক্রবার (১৭ মে) সৌদির পশ্চিমাঞ্চলের উপকূলের পাশে অবস্থিত সেন্ট রেগিস রেড সি রিসোর্টে হয় এই ফ্যাশন শো।

এই রিসোর্টটি রেড সি গ্লোবালের একটি অংশ ছিল। যা সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ এর কথিত গিগা-প্রজেক্টের একটি গুরুত্বপূর্ণ অংশ। তেলের ওপর নির্ভরশীলতা কমাতে ২০৩০ সালের মধ্যে অন্যান্য খাতকে সমৃদ্ধ করার চেষ্টা করছেন তিনি।

এই ফ্যাশন শো-র পোশাকের ডিজাইন করেছেন মরক্কান ডিজাইনার ইয়াসমিনা কাঞ্জাল। তিনি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, “এটি সত্যি যে সৌদি খুবই রক্ষণশীল। তবে আমরা মার্জিত সুইমস্যুট দেখানোর চেষ্টা করেছি যেগুলো আরব বিশ্বের প্রতিনিধিত্ব করে।”

“যখন আমরা এখানে এসেছিলাম। আমরা বুঝতে পেরেছিলাম সৌদি আরবে একটি সুইমস্যুট ফ্যাশন শো ঐতিহাসিক মুহূর্ত হবে। কারণ এবারই প্রথমবারের মতো আমরা এ ধরনের একটি আয়োজন করেছি।”

এই শো-য়ে যোগ দিয়েছিলেন ফরাসি ডিজাইনার রাফায়েল সিমাকোরবে। তিনি জানিয়েছেন, এই শো-য়ে তিনি শালীনতা বিরোধী কিছু দেখেননি। তবে সৌদিতে এই শো আয়োজন বড় একটি অর্জন ছিল।
“আজ এমন আয়োজন করা তাদের জন্য খুবই দুঃসাহসিক ছিল। আমি এটির অংশ হতে পেরে খুবই খুশি।” বলেন রাফায়েল।

 
ট্যাগ: সৌদি আরব
‘অবহেলায়’ অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: ক্লিনিক মালিক ও দুই …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তিন দিন লড়াই শেষে না ফেরার দেশে রুয়েট শিক্ষার্থী রাফিদ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাচার হওয়া সম্পদ শনাক্ত করে দ্রুত ফ্রিজ করা হবে: গভর্নর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ স্বপ্ন’র প্রথম প্রতিষ্ঠ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
হত্যা মামলায় সাংবাদিক সৌরভকে আসামি করায় প্রতিবাদ, মামলা প্র…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআই ও সাইবার নিরাপত্তায় নাঈমুলের পথচলা, যুক্তরাষ্ট্রে গড়ছেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬