কিরগিজস্তানে বাংলাদেশী নারী শিক্ষার্থীরা আতঙ্কে

ভিডিও ভাইরাল নিয়ে উত্তেজনা
১৮ মে ২০২৪, ০৮:৩৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৫ PM

© সংগৃহীত

কিরগিজস্তানে বাংলাদেশী, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরা স্থানীয় উত্তেজিত জনতার হামলার শিকার হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৮ মে) এই হামলার শিকার হন দেশটিতে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীরা।

কিরগিজস্তানের ইন্টারন্যাশনাল স্কুল অব মেডিসিনের বাংলাদেশী শিক্ষার্থী সামিয়া কবির শনিবার সন্ধ্যায় বলেন, ‘আমরা এখানে পাঁচজন বাংলাদেশী মেয়ে আছি। আমরা এখন আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরে আছি। আমাদের অ্যাপার্টমেন্টের সামনে কিছু লোক জড়ো হচ্ছে। দয়া করে আমাদের সাহায্য করুন।’

সামিয়া আরো বলেন, ‘কর্তৃপক্ষ আমাদের ভেতরে থাকতে বলেছে। আমরা কাছাকাছি অন্যান্য অ্যাপার্টমেন্ট থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছি ... সেখানে কিছু পাকিস্তানি থাকতে পারে।’

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে গত কয়েকদিন ধরে উত্তেজিত জনতা পাকিস্তান, ভারত ও বাংলাদেশের শিক্ষার্থীদের আবাসস্থল হোস্টেল লক্ষ্য করে ক্ষিপ্ত হয়ে উঠেছে। বেশ কয়েকজন বাংলাদেশী শিক্ষার্থী তাদেরকে সাহায্য করার আবেদনটি প্রচার করতে ইউএনবির কাছে অনুরোধ করেছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কিরগিজ এবং আন্তর্জাতিক ছাত্র, বিশেষ করে পাকিস্তানি ও মিশরীয়দের মধ্যে ঝগড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উত্তেজনা বেড়ে যায়।

এনডিটিভির খবরে বলা হয়, গত ১৩ মে ঘটে যাওয়া এ ঘটনাকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি আতিথেয়তার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছেন স্থানীয়রা।

শুক্রবার (১৭ মে) রাতে বেশ কয়েকজন কিরগিজ সেনা রাস্তায় নেমে আসে। স্থানীয়রা এই বিবাদে জড়িত বিদেশীদের সাথে ‘নমনীয় আচরণ’ করার জন্য কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

পুলিশ অবশ্য জানিয়েছে, গত ১৩ মে মারামারির অভিযোগ পাওয়া মাত্রই তিন কিশোরকে আটক করা হয়েছে।

পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশ কি হবে, যা বলছে মন্ত্রণালয়-মাউশি
  • ১৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণের সময় বাড়ল
  • ১৫ নভেম্বর ২০২৬
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক জহিরুল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950