স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ছেড়ে উদ্যোক্তা হওয়া তরুণ এখন ১১ হাজার কোটির মালিক

১৮ মে ২০২৪, ০২:০১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৫ PM
আদিত পালিচা

আদিত পালিচা © ফাইল ফটো

চোখ জুড়ে স্বপ্ন ছিল বরাবরই। তবু প্রথা মেনেই পড়াশোনা করছিলেন ২১ বছর বয়সী যুবক আদিত। বিদেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার পাঠ চলছিল। হঠাৎ বাধ সাধে করোনা ভাইরাস। পড়াশোনার পাঠ চুকিয়ে দিতে হয় মাঝপথেই। তারপর আবার পুরনো স্বপ্ন বোনার পালা। নিজের সংস্থা তৈরি করে নিজে উপার্জনের চেষ্টা ছিল অনেক দিন ধরেই। মহামারীর মধ্যেই পূরণ হলো সেই প্রচেষ্টা। ছোটবেলার বন্ধুকে সঙ্গে নিয়েই পথচলা শুরু। মাত্র ২ বছরেই কয়েকশ কোটির মালিক আদিত পালিচা। ২০২৩ সালে কোম্পানিটির মূল্য দাঁড়ায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বা ১১ হাজার কোটি টাকার বেশি। 

নিজের বুদ্ধিমত্তা, পরিশ্রম দিয়েই গড়েছেন জেপ্টো। বুঝিয়ে দিয়েছেন, সাফল্যের কোনও বয়স হয় না। বর্তমানে অনলাই গ্রসারি ডেলিভারি সংস্থা জেপ্টো’র সিইও আদিত। ভারতের কনিষ্ঠতম সিইও-দের মধ্যে একজন তিনি।

স্কুলের পাঠ শেষ করে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যান আদিত। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে ছিল তাঁরা। কিন্তু, করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় ক্লাস। দূর থেকে ভার্চুয়ালি পড়াশোনা করার কোনও অর্থ খুঁজে না পেয়ে তিনি মন দেন ব্যবসায়। মাত্র এক বছরে তাঁর সংস্থার বাজারমূল্য পৌঁছায় ৭ হাজার ৪০০ কোটিতে। আর আদিতের সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি টাকা।

আদিতের সঙ্গে কো ফাউন্ডার হিসেবে রয়েছেন তাঁর ছোটবেলার বন্ধু কৈবল্য বোহরা। মাত্র ১৯ বছর বয়সেই ব্যবসা শুরুর চেষ্টা করেছিলেন আদিত। গো পুল নামে একটি সংস্থা খুলেছিলেন তিনি। কিন্তু তাতে সাফল্য আসেনি। আমেরিকায় পড়ার স্বপ্ন চুকে যাওয়ার পর কৈবল্যর সঙ্গে তিনি শুরু করেন, কিরণ কার্ট নামে অপর একটি সংস্থা। ১০ মাসের বেশি চলেনি সেই সংস্থাও।

কিন্তু বারবার পড়ে যাওয়া আর বারবার ঘুরে দাঁড়ানোর নজির তৈরি করেছেন আদিত। ২০২১ সালে তাঁরা শুরু করেন জেপটো। আর এখন বছরে প্রচুর বিনিয়োগ আসে তাঁর সংস্থায়। অনেকেই এক ডাকে চেনেন জেপ্টো।

সূত্র: টিভি৯

 
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, সন্তানেরা গাল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬