বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক

১৭ মে ২০২৪, ১১:৪৪ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM

© বুরাক অ্যাজিভিট

জনপ্রিয় সিরিজ কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট আসছেন বাংলাদেশে। বৃহস্পতিবার (১৬ মে) এক ভিডিওবার্তায় বাংলাদেশে আসার কথা জানিয়েছেন অভিনেতা বুরাক অ্যাজিভিট। ভিডিওতে তাকে বাংলায় কথা বলতে দেখা গেছে। তিনি বলেন, সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।

জানা গেছে, একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসতে যাচ্ছেন। তবে ঠিক কবে আসবেন, সেটি এখনো জানানো হয়নি।

প্রসঙ্গত, বুরাক অ্যাজিভিট একজন তুরস্কের অভিনেতা। উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত-অনুসারী তার।

১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর জন্ম বুরাক অ্যাজিভিটের। দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে জন্ম তার। বাবা বুলেন্ত অ্যাজিভিট ও মা শেয়হান অ্যাজিভিট। এক বোন, নাম বুরসান দেনিস। অভিনেতা বুরাক অ্যাজিভিট তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়ালেখা করেছেন। স্নাতক করেছেন ফটোগ্রাফি নিয়ে।

 
উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
উৎসবমুখর আয়োজনে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনে ব্যর্থ বাবর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদ এনডিএফের, জড়িতদের শ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চবি আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম-মম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে স্বাস্থ্য কেন্দ্র গুড়িয়ে দেওয়া নিয়ে সরকারের কাছে ৪ …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬