২৫০ সরকারি কর্মকর্তা ও ৩ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

১৬ মে ২০২৪, ০৬:৩২ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM

© সংগৃহীত

উত্তর আমেরিকার দেশ নিকারাগুয়ার ২৫০ জনের বেশি সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা এবং তিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (১৫ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন ও অবৈধ উপায়ে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে ব্যর্থতার দায়ে দেশটির ২৫০ জনের বেশি সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের অনেকেই আইনশৃঙ্ঘলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য। একই সঙ্গে উত্তর আমেরিকার দেশটির সরকারি তিনটি সংস্থার ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

মার্কিন ফেডারেল প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, ভিসা নিষেধাজ্ঞার আওতায় নিকারাগুয়ার পুলিশ ও আধা-সামরিক বাহিনীর কর্মকর্তা, পাবলিক প্রসিকিউটর, বিচারক এবং সরকারি উচ্চশিক্ষা কর্মকর্তারা রয়েছেন।

 
পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশ কি হবে, যা বলছে মন্ত্রণালয়-মাউশি
  • ১৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণের সময় বাড়ল
  • ১৫ নভেম্বর ২০২৬
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক জহিরুল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950