রাফায় হামলা বন্ধ না হলে সম্পর্কে খারাপ প্রভাব পড়বে: ইসরায়েলকে ইইউ

১৫ মে ২০২৪, ১১:৩৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM

© সংগৃহীত

গাজার রাফায় অবিলম্বে হামলা বন্ধে ইসরায়েলকে হুমকি দিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপের ২৭ দেশের এই জোট ইসরায়েলকে সতর্ক করে বলেছে, রাফায় হামলা বন্ধ না করলে ইইউর সঙ্গে ইসরায়েলের সম্পর্কের অবনতি ঘটবে।

আজ বুধবার ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলের দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলকে এভাবে হুমকি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েল যদি রাফায় সামরিক অভিযান অব্যাহত রাখে, তাহলে অনিবার্যভাবে ইসরায়েলের সঙ্গে ইইউর সম্পর্কের ওপর ব্যাপক প্রভাব পড়বে।’

বিবৃতিতে ইইউ বলেছে, রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে আহ্বান জানাচ্ছে ইইউ। এই অভিযান বন্ধ না হলে গাজায় মানবিক ত্রাণসহায়তা কার্যক্রম আরও বেশি ব্যাহত হবে। এতে নতুন করে বিপুলসংখ্যক মানুষ উদ্বাস্তু হবে, দেখা দেবে দুর্ভিক্ষ। মানুষের দুর্দশা আরও বাড়বে।

বিবৃতিতে ইইউ বলেছে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার থাকলেও তাদের সেটা (সামরিক অভিযান) করতে হবে আন্তর্জাতিক আইন মেনে ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে।

ট্যাগ: ইসরায়েল
পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশ কি হবে, যা বলছে মন্ত্রণালয়-মাউশি
  • ১৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণের সময় বাড়ল
  • ১৫ নভেম্বর ২০২৬
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক জহিরুল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950