স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

১৫ মে ২০২৪, ০৯:৩৫ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM
ইনসেটে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো

ইনসেটে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো © সংগৃহীত

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে (৫৯) লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। খবর আল-জাজিরা ও বিবিসি

বুধবার (১৫ মে) বিকেলে হ্যান্ডলোভা শহরে হাউজ অব কালচালের বাইর থেকে চার রাউন্ড গুলি চালানো হয়। গুলি তার পেটে লেগেছে। মূলত যে ভবনের সামনে তাকে গুলি করা হয় সেখানে সরকারি একটি বৈঠক হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে।

স্লোভাকিয়ার টিএএসআর নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির সংসদের একটি সেশনে ডেপুটি স্পিকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং সংসদ মুলতবি করেছেন।

এ বিষয়ে স্লোভাক প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, ফিকোকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তাকে একাধিকবার গুলি করা হয়েছে এবং বর্তমানে তার জীবন হুমকির মধ্যে। পরের কয়েক ঘণ্টা গভীর পর্যবেক্ষণে থাকবেন তিনি।

৫৯ বছর বয়সী ফিকোর ওপর হামলাকে ‘নিষ্ঠুর এবং বেপরোয়া’ বলে আখ্যায়িত করেছেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট জুজানা কাপুতোভা। ফেসবুকে তিনি এই হামলার নিন্দা লিখেছেন, ‘আমি বিস্মিত। আমি রবার্তো ফিকোকে এই সংকটময় অবস্থা থেকে পুনরুদ্ধার করার জন্য সমস্ত শক্তি কামনা করছি।’

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনও হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সমাজে এমন সহিংসতার কোনো স্থান নেই।

সপ্তম শ্রেণির ছাত্রীকে ছাত্রদল নেতাদের সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে জাপান যাচ্ছেন …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‘সন্ত্রাসীদের পুনর্বাসন করে তারা কেন্দ্র দখলের পরিকল্পনা কর…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে জাবির সেই দগ্ধ শিক্ষার্থী র…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬