টেন্ডুলকারের নিরাপত্তারক্ষীর আত্মহত্যা

১৫ মে ২০২৪, ০৫:৪৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM
সচিন টেন্ডুলকার

সচিন টেন্ডুলকার © সংগৃহীত

সচিন টেন্ডুলকারের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রকাশ গোবিন্দ কাপড়ে (৩৭) নামের এক দেহরক্ষী গতকাল মঙ্গলবার (১৪ মে) রাতে আত্মহত্যা করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটিন ও আনন্দবাজার জানিয়েছে নিজ বাড়িতে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি। 

জানা যায়, মঙ্গলবার রাতে মহারাষ্ট্রের জামনের শহরে এই ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রের রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্সের (এসআরপিএফ) সদস্য শহরের জলগাওঁ সড়কের গণপতি নগরে বাস করতেন। মুম্বাইয়ে টেন্ডুলকারের বডিগার্ড হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি। আট দিনের জন্য মুম্বাই থেকে বাড়িতে গিয়েছিলেন কাপড়ে। এসময় হঠাৎই নিজের সার্ভিস রিভলবার গলায় ঠেকিয়ে গুলি চালিয়ে দেন। তাঁর বাবা-মা, স্ত্রী, দুই নাবালক সন্তান, ভাই এবং পরিবারের অন্যান্য সদস্য রয়েছেন। 

জামনের থানার পুলিশ ইনস্পেক্টর কিরণ শিন্ডে জানিয়েছেন, মঙ্গলবার রাত ১.৩০ নাগাদ এই ঘটনা ঘটেছে। ঠিক কী কারণে প্রকাশ আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।

সংবাদ সংস্থাকে শিন্ডে বলেছেন, “প্রাথমিক তদন্তের পর আমরা জানতে পেরেছি ব্যক্তিগত কারণেই উনি এই কাজ করেছেন। আপাতত তদন্ত চলবে। সম্পূর্ণ তথ্য হাতে আসার পরেই আমরা বাকিটা বলতে পারব।”

প্রকাশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাজনিত মৃত্যুর ধারায় মামলা করেছে পুলিশ। আপাতত পুলিশ প্রকাশের পরিবারের সদস্য, সহকর্মী এবং অন্যান্য পরিচিতকে জিজ্ঞাসাবাদ করছে। এ দিকে, এসআরপিএফ-এর তরফে আলাদা করে তদন্ত করার কথা জানানো হয়েছে।

 
পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশ কি হবে, যা বলছে মন্ত্রণালয়-মাউশি
  • ১৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণের সময় বাড়ল
  • ১৫ নভেম্বর ২০২৬
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক জহিরুল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950