মোদিকে রবীন্দ্রনাথের উল্টো ছবি উপহার

১৩ মে ২০২৪, ০৮:২৩ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৯ PM
মোদিকে রবীন্দ্রনাথের উল্টো ছবি উপহার

মোদিকে রবীন্দ্রনাথের উল্টো ছবি উপহার © ভিডিও থেকে নেওয়া

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের উলটো ছবি উপহার দেওয়া নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন বিজেপির এক সংসদ সদস্য। এ দিন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হয়ে প্রচারে এসেছিলেন মোদি। সেখানেই তার হাতে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্রেম বাঁধানো ছবি উপহার দেন বিজেপি বিধায়ক পবন সিং। দেয়ার সময় সেটিকে উলটো করে ধরেছিলেন তিনি। এ নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মাঝে দেখা দিয়েছে রাজনৈতিক তর্কযুদ্ধ।

বুধবার (৮ মে) রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে বাংলায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনদিন পেরোতেই তার সভাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উপহার দেওয়াকে কেন্দ্র করে সৃষ্টি হলো বিতর্ক। পরে অবশ্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিষয়টি খেয়াল করে ছবিটি সোজা করে দেন। এ ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করে তৃণমূল লিখে, এরা নাকি বাংলার হৃদয়ে জায়গা করতে চায়!

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে উল্টো ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি শোনা গিয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সন্দেশখালির দোষীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। এবার রবীন্দ্রনাথের ছবি বিতর্কে সে প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে স্থানীয় রাজনীতিবিদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় লেখেন, কেউ বলেছিল, উল্টো করে সোজা করা হবে। [নিউজ অনলি ২৪]

ট্যাগ: ভারত
অভিজ্ঞতা ছাড়াই ১০০ পদে নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ২৫ অক…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
উৎসবমুখর আয়োজনে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনে ব্যর্থ বাবর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদ এনডিএফের, জড়িতদের শ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চবি আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম-মম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬