যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়

‘ভুল বাসায়’ অভিযান, পুলিশের গুলিতে বিমানবাহিনীর সদস্য নিহত

১০ মে ২০২৪, ০২:১৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২২ PM
রজার ফোর্টসন

রজার ফোর্টসন © nq

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মার্কিন বিমানবাহিনীর এক কৃষ্ণাঙ্গ কর্মকর্তাকে হত্যা করেছে পুলিশ। বুধবার নিহত ওই কর্মকর্তার পরিবারের একজন আইনজীবী এ খবর নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৯ মে) বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা রজার ফোর্টসনকে (২৩) হত্যাকারেণ্ডর ঘটনাটি ঘটে। পুলিশ একটি নম্বর থেকে ফোন পেয়ে ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে যায়। এরপর তারা ভুল করে রজার ফোর্টসনের ইউনিটে ঢুকে পড়ে। তিনি সে সময় অ্যাপার্টমেন্টটিতে একা অবস্থান করছিলেন। এ সময় তার হাতে একটি বন্দুক ছিল। যেটি দেখতে পেয়ে ফ্লোরিডা পুলিশ সরাসরি গুলি করে। এতে রজারের মৃত্যু হয়।

রজার ফোর্টসন হার্লবার্ট ফিল্ডের স্পেশাল অপারেশনস উইংয়ে কর্মরত ছিলেন। গত ৩ মে তাকে গুলি করে হত্যা করা হয়। তিনি ফোর্ট ওয়ালটন বিচে তার বিমানঘাঁটির বাইরে ওই অ্যাপার্টমেন্টে ছিলেন।

এক বিবৃতিতে আইনজীবী বেন ক্রাম্প বলেছেন, ‘মার্কিন পুলিশ যখন ফোর্টসনকে হত্যা করে তখন তিনি এক নারীর সঙ্গে ভিডিওকলে কথা বলছিলেন।

ওই নারী জানান, ফোর্টসন তার অ্যাপার্টমেন্টে একাই ছিলেন। তখন তিনি দরজায় ধাক্কার শব্দ শুনতে পান। তিনি জিজ্ঞাসা করলেন কে? কিন্তু কোনো উত্তর পাননি। কয়েক মিনিট পরেই ফোর্টসন জোরে জোরে দরজায় ধাক্কার আওয়াজ শুনতে পান। এমনকি দরজায় পিপহোলে তাকিয়েও কাউকে দেখতে পাননি। তবে ক্রাম্প ওই নারীকে চেনেন না বলে জানান।

মার্কিন কর্মকর্তারা জানান, ফোর্টসন একটি হাসপাতালে মারা যান। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয় প্রতিবেদনে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence