আদালতে ট্রাম্প, বাইরে গায়ে আগুন দিলেন যুবক

২০ এপ্রিল ২০২৪, ০৮:৪৮ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৬ PM

© রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার কাজ চলার সময় আদালতের বাইরে নিজ গায়ে আগুন দিয়েছেন এক যুবক। শুক্রবার (১৯ এপ্রিল) নিউইয়র্কের স্থানীয় সময় দুপুর ১ টার পরে এই ঘটনা ঘটে। এরপর কয়েক মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে দগ্ধ যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এমন ঘটনায় হতভম্ব হয়ে পড়েন আশপাশের সবাই। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওই ব্যক্তি পার্ক থেকে হেঁটে এসে একটি ক্যান বের করে শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দেন। তার আগে হাতে থাকা কিছু কাগজ ছুড়ে ফেলেন তিনি। এ সময় একেবারে শান্ত ছিলেন ৩৭ বছরের ওই যুবক।

কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে পুলিশ। এসময় চার পুলিশ সদস্যও আহত হন। দগ্ধ ব্যক্তিকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শরীরে আগুন দেয়া ব্যক্তির নাম ম্যাক্সওয়েল আজারেলো। তিনি ফ্লোরিডার বাসিন্দা বলে জানায় পুলিশ। ট্রাম্পের ঐতিহাসিক ফৌজদারি মামলায় বিচারকাজের জন্য ১২ সদস্যের পূর্ণ জুরি বাছাইয়ের পরই এই হতবাক করা ঘটনা ঘটল।

তবে, ম্যাক্সওয়েল কেন এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তার এমন কর্মকাণ্ডের পেছনে কেউ জড়িত কিনা সে বিষয়টিও গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ।

নিউইয়র্ক পুলিশের প্রধান জেফ্রি ম্যাডরে সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে একটি ব্যাগ এবং রাজনৈতিক প্রোপাগান্ডামূলক পুস্তিকা-প্ল্যাকার্ড নিয়ে আদালত এবং সংলগ্ন পার্ক এলাকায় ঘোরাঘুরি করছিলেন ম্যাক্সওয়েল আজারেল্লো। তারপর দুপুর ১ টার পর দিকে আদালত চত্বরের বাইরে ব্যাগ থেকে তরল দাহ্য পদার্থের বোতল বের করে নিজ গায়ে ছিটিয়ে আগুন ধরিয়ে দেন।

ম্যাডরে জানান, ট্রাম্পের বিচার চলার কারণে আদালতে যথেষ্টসংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। কর্তব্যরত পুলিশরা ঘটনার অল্প সময়ের মধ্যে অগ্নি নির্বাপক দিয়ে আগুন নিভিয়ে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেন। বর্তমানে ম্যানহাটানের একটি হাসপাতালের বার্ন ইউনিটি চিকিৎসাধীন আছেন আজারেল্লো। তার অবস্থা আশঙ্কাজনক।

তার ব্যাগ থেকে তরল দাহ্য পদার্থ এবং কিছু পুস্তিকা-প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। এসব পুস্তিকার সবই ষড়যন্ত্র তত্ত্বনির্ভর এবং রাজনৈতিক প্রোপাগান্ডামূলক এসব পুস্তিকা-প্রচারপত্রে মূল বক্তব্য— ট্রাম্প এবং বাইডেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ এবং তারা যুক্তরাষ্ট্রে ফ্যাসিস্ট শাসন কায়েম  করেছেন।

এদিকে, আদালতে ট্রাম্পের বিচার শুরুর প্রথম দিনে বিক্ষোভকারীসহ উৎসুক জনতা ভিড় করেছিল। আগুন দেয়ার এ ঘটনা ট্রাম্পের বিচার কাজের সঙ্গে কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা তা এখনো জানা যায়নি। ম্যাক্সওয়েলের ছুড়ে ফেলা কাগজ পর্যবেক্ষণ করে কারণ জানানো হবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950