তীব্র তাপপ্রবাহে পশ্চিমবঙ্গের স্কুলে এগিয়ে আসছে গরমের ছুটি

১৮ এপ্রিল ২০২৪, ১১:৪০ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
পশ্চিমবঙ্গের স্কুলে এগিয়ে আসছে গরমের ছুটি

পশ্চিমবঙ্গের স্কুলে এগিয়ে আসছে গরমের ছুটি © হিন্দুস্তান টাইমস

তীব্র তাপপ্রবাহের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের স্কুলগুলোয় এগিয়ে আসছে গরমের ছুটি। প্রবল গরম এবং ভোটের কারণে রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলে ছুটি এগিয়ে আনা হচ্ছে। আগামী ২২ এপ্রিল (সোমবার) থেকে স্কুলগুলোতে ছুটি শুরু হতে পারে। বেসরকারি স্কুলগুলোতেও যাতে ছুটি এগিয়ে আনা হয়, সেই আর্জি জানানো হবে।

হিন্দুস্তান টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শিক্ষক সংগঠনগুলো একটানা ছুটির ঘোষণা বাস্তবসম্মত নয় বলে মনে করছেন। কারণ অতীতে দেখা গেছে, গরমের জন্য একটানা ছুটি দেওয়ার কয়েকদিনের মধ্যেই বৃষ্টি হয়ে তাপমাত্রা কমেছে। তারপরও স্কুলে ছুটি থেকেছে। ফলে পঠন-পাঠন ব্যাহত হয়েছে।

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘আমাদের দাবি আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাস্তবসম্মতভাবে অল্পদিন করে ছুটি ঘোষণা করা। অর্থাৎ একটানা ছুটি না দিয়ে পরিস্থিতি বিবেচনা করে ছুটি দেওয়া।’

আরো পড়ুন: ওমানে ভারী বৃষ্টিতে ৯ স্কুলছাত্রী নিহত

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার রাজ্যে সবথেকে বেশি গরমে পুড়েছে পানাগড়। সেখানে সর্বোচ্চ ছিল ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৯ ডিগ্রি বেশি। অন্যান্য স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার বেশি থেকেছে। আগামী কয়েকদিনেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এ পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে এনে ৬ মে করার সিদ্ধান্ত নেওয়া হলেও সেটি আরও এগিয়ে আনা হচ্ছে।

জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950