‌আমি প্রেসিডেন্ট থাকলে ইসরায়েলে হামলা হতো না: ট্রাম্প

১৪ এপ্রিল ২০২৪, ০৪:৩৫ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

‘আমি প্রেসিডেন্ট পদে থাকলে ইসরায়েলে এ হামলা কখনোই হতে দিতাম না’। ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র — এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করা একাধিক বার্তায় নিজের প্রতিক্রিয়া জানান। খবর ওয়াল স্ট্রিট জার্নাল ও ইন্ডিয়া ‍টুডের।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরায়েলের জনগণের মঙ্গল করুক ঈশ্বর। তারা এখন হামলার মধ্যে আছে। আমি ক্ষমতায় থাকলে তা হতো না। এটা সবাই জানে। ইসরায়েলের জন্য প্রার্থনা করে যুক্তরাষ্ট্র। তেল আবিবকে সমর্থন করে ওয়াশিংটন।

স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইসরায়েলও হামলার তথ্য নিশ্চিত করেছে। তবে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অধিকাংশই ভূ-পাতিত করা হয়েছে বলে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা এ-ও স্বীকার করেছে, ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ছোঁড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে।

ইরানের হামলা শুরু হওয়ার পরই তেল আবিব ও জেরুজালেমসহ ইসরায়েলজুড়ে সতর্ক সংকেত বাজানো হয়। এ ঘটনায় অনেকেই আহত হওয়ার খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি।

গত ১ এপ্রিল সিরিয়ায় নিজেদের দূতাবাসের ভবনে ইসরায়েলের হামলায় অন্তত ১৬ জন নিহতের পর থেকেই পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরান।

নরসিংদীতে ছাত্রশিবিরের গণইফতার, অংশ নিলেন ১ হাজার শিক্ষার্থী
  • ১১ মার্চ ২০২৬
আজ ইরানে 'সবচেয়ে শক্তিশালী' হামলা হবে: মার্কিন প্রতিরক্ষাম…
  • ১১ মার্চ ২০২৬
পবিপ্রবিতে উপাচার্যের অনুমোদন ব্যতীত চিঠি ইস্যু, রেজিস্ট্রা…
  • ১০ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতির জন্য আশীর্বাদ
  • ১০ মার্চ ২০২৬
সিনা টান করে বলবেন 'বাড়ি টুঙ্গিপাড়া': এমপি জিলানী
  • ১০ মার্চ ২০২৬
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কড়া নজরদারি
  • ১০ মার্চ ২০২৬
close