সিডনিতে শপিং মলে ছুরি হামলা, নিহত অন্তত ৬

১৩ এপ্রিল ২০২৪, ০২:৪২ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM
সিডনিতে শপিং মলে হামলা

সিডনিতে শপিং মলে হামলা © সংগৃহীত

অস্ট্রেলিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিউ সাউথ ওয়েলসের রাজধানী ও দেশটির সবচেয়ে জনবহুল শহর সিডনির একটি শপিং মলে ছুরি হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েক জন। আহতদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার কিছু আগে বন্ডি জাংশন শপিং সেন্টারে এই হামলা ঘটে বলে জানিয়েছে সিডনির স্থানীয় সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড। 

হামলাকারী একজন পুরুষ এবং তাকে থামাতে পুলিশকে গুলি করতে হয়েছে। সে এখনো বেঁচে আছে কি না—নিশ্চিত নয়।

শপিং মলটির অবস্থান সিডনির ওয়েস্টফিল্ড এলাকায়। হামলা ঘটার পর পুলিশ মলটির আশপাশের এলাকায় যান চলাচল সীমিত রাখার পদক্ষেপ নিয়েছে।

এ ইস্যুতে আরো তথ্য জানতে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম। কিন্তু পুলিশ কর্মকর্তারা বলেছেন, ‘আমাদের তদন্ত চলছে। এখন এ ব্যাপারে আর বেশি কিছু বলার সুযোগ নেই।’

 
ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬