বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

১০ এপ্রিল ২০২৪, ১১:০৪ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM
বুকার পুরস্কারের তালিকা প্রকাশ

বুকার পুরস্কারের তালিকা প্রকাশ © সংগৃহীত

বিশ্ব সাহিত্যে সম্মানজনক ম্যান বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ হয়েছে। এতে স্থান পেয়েছে ৬টি বই। মঙ্গলবার (০৯ এপ্রিল) বুকারের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা যায়, আর্জেন্টিনার সেলভা আলমাদার লেখা ও অ্যানি ম্যাকডারমটের অনুবাদ করা ‘নট আ রিভার’ বইটি সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে। 

এছাড়াও জার্মান খ্যাতিমান লেখক জেনি এরপেনবেক স্থান পেয়েছেন তাঁর কায়রোস উপন্যাসের জন্য। এটি অনুবাদ করেছেন মাইকেল হফম্যান।

অন্যান্য বইগুলো হলো, ব্রাজিলের ইটামার ভিয়েরা জুনিয়রের লেখা ও জনি লরেঞ্জের অনুবাদে ‘ক্রুকড প্লো’। দক্ষিণ কোরিয়ার হোয়াং সোক-ইয়ংয়ের লেখা ‘ম্যাটার ২-১০’, বইটি অনুবাদ করেছেন সোরা কিম-রাসেল ও ইয়ংজাই জোসেফাইন; নেদারল্যান্ডের জেন্টে পোস্টহুমার লেখা ও সারাহ টিমার হার্ভের অনুবাদে ‘হোয়াট আই উড র‍্যাদার নট থিঙ্ক অ্যাবাউট’; সুইডেনের ইয়া জেনবার্গের লেখা ও কাইরা ইউসেফসন অনূদিত ‘দ্য ডিটেইলস’। 

২০০৫ সাল থেকে দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার। বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের ইংরেজিতে অনূদিত ও যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশিত বইগুলো এই পুরস্কারের জন্য বিবেচিত হয়। পুরস্কারের আর্থিক মূল্য ৫০ হাজার পাউন্ড, যা লেখক ও অনুবাদক উভয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়।

আগামী ২১ মে লন্ডনের টেট মডার্নে আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২৪ এর বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

ট্যাগ: বই
ট্রলিচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
  • ১২ এপ্রিল ২০২৬
মায়ের দুধেও ‘ইমিউনিটি ঘাটতি’, হামের প্রকোপ কমাতে আলোচনায় কি…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬