পাকিস্তানে দেখা গেছে চাঁদ, ঈদ বুধবার

০৯ এপ্রিল ২০২৪, ১১:০৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM

পাকিস্তানে মঙ্গলবার (৯ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই দেশটিতে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হেলালের গবেষণা কাউন্সিল এ তথ্য জানিয়েছে।

দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল গত ১২ মার্চ। সে হিসেবে আজ দেশটিতে রমজানের ২৯তম দিন ছিল। আজ সন্ধ্যায় পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলাল চাঁদ দেখার প্রস্তুতি নেয়। দেশটির আবহাওয়া দপ্তর মঙ্গলবার সর্বশেষ আপডেটে জানিয়েছিল, আজই চাঁদ দেখা যাবে।

আরও পড়ুন: হিজরী যে সন থেকে ঈদুল ফিতর উদযাপন শুরু হয়

সংস্থাটি জানায়, গতকাল সোমবার রাত ১১টা ২১ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হয়। ফলে আজ মঙ্গলবার সন্ধ্যার পর চাঁদটির বয়স হবে ১৯ থেকে ২০ ঘণ্টা।

আবহাওয়া অফিস আরও বলেছিল, সূর্যাস্তের পর চাঁদটি ৫০ মিনিটেরও বেশি সময় ধরে আকাশে থাকবে। অর্থাৎ এটি খুব সহজেই খালি চোখে দেখা যাবে। স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে রুয়েত-ই-হিলাল চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।

দেশটির চাঁদ দেখা কমিটির এ বৈঠকে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। যার মধ্যে ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আবহাওয়া দপ্তর এবং মহাকাশ গবেষণা কমিশনের প্রতিনিধিরা।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, শেখপুরা, সারাই আলমগীর, সুখুর এবং করাচি থেকে চাঁদ দেখার জবানবন্দি রেকর্ড করা হয়। এছাড়া কাসুর এবং গুজরানওয়ালা থেকেও চাঁদ দেখার খবর পাওয়া যায়।

সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬
বেরোবির দেয়ালে জয় বাংলা লিখন, ৯ মাসেও জমা পড়েনি তদন্ত প্রতি…
  • ০৫ এপ্রিল ২০২৬
গাজীপুরে ১৫৩২ জনের এনসিপিতে যোগদান
  • ০৫ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল, আহত ৪
  • ০৫ এপ্রিল ২০২৬