যুক্তরাষ্ট্রে নিখোঁজ বিশ্ববিদ্যালয়পড়ুয়া ভারতীয় শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

০৯ এপ্রিল ২০২৪, ০৬:০১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM
মোহাম্মদ আবদুল আরাফাত

মোহাম্মদ আবদুল আরাফাত © সংগৃহীত

ভারতের হায়দরাবাদের শিক্ষার্থী মোহাম্মদ আবদুল আরাফাত ২০২৩ সালে ক্লিভল্যান্ড স্টেট বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। গত প্রায় তিন সপ্তাহ ধরে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে মঙ্গলবার সকালে নিউইয়র্কের ভারতীয় দূতাবাস জানিয়েছে, তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

এর আগে দূতাবাস বলেছিল, তারা আবদুলের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং তাকে খুঁজতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে।

দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, মোহাম্মদ আবদুল আরাফাতকে খুঁজতে অভিযান চলছিল। তাকে ওহাইওর ক্লিভল্যান্ডে মৃত অবস্থায় পাওয়ার কথা জানতে পেরে আমরা ব্যথিত। মোহাম্মদ আরাফাতের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা তার মৃতদেহ ভারতে নিয়ে যাওয়ার জন্য শোকসন্তপ্ত পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করছি।

জানা গেছে, আবদুলের বাবার কাছে মুক্তিপণ চেয়ে একটি ফোনকল এসেছিল। আবদুলকে মুক্তি দেওয়ার বিনিময়ে ১ হাজার ২০০ ডলার মুক্তিপণ চাওয়া হয়েছিল।

চলতি বছর এ নিয়ে যুক্তরাষ্ট্রে ১১ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজনই শিক্ষার্থী। এসব মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থী এবং ভারতে অবস্থানকারী তাঁদের পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতিকে শোকজ
  • ৩০ এপ্রিল ২০২৬
বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪, টিটিপি মতাদর্শী বলছে…
  • ৩০ এপ্রিল ২০২৬
চাঁদা না দেওয়ায় খাবার টেবিলেই কলেজ শিক্ষকদের মারধর ছাত্রদ…
  • ৩০ এপ্রিল ২০২৬
সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের ন…
  • ৩০ এপ্রিল ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬