ইতিহাসের উষ্ণতম মার্চ দেখল বিশ্ব

০৯ এপ্রিল ২০২৪, ০৪:২৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM
উষ্ণতম মাস

উষ্ণতম মাস © সংগৃহীত

বিশ্বে এ যাবতকালের উষ্ণতম মার্চ ছিল চলতি বছর। এ নিয়ে গত টানা ১০ মাস ধরে প্রতিটি মাসেই তাপমাত্রার নতুন রেকর্ড হল। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ পরিষেবা মঙ্গলবার এমন তথ্যই জানিয়েছে। খবর রয়টার্সের।

ইইউয়ের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস)জানিয়েছে, গত মার্চ বিশ্বে আগের একই সময়ের তুলনায় সবচেয়ে উষ্ণ ছিল। গত মাসে আগের মার্চের তুলনায় দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং ১৮৫০-১৯০০ সালের মার্চের গড় তাপমাত্রার তুলনায় ১ দশমিক ৬৮ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম ছিল।

আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার কিছু অংশে গড় তাপমাত্রা রেকর্ড গড়েছে। মার্চের সঙ্গে শেষ হওয়া সর্বশেষ ১২টি মাসও এই গ্রহের রেকর্ডকৃত ইতিহাসের সবচেয়ে উষ্ণ সময়কাল ছিল।

বিজ্ঞানীরা জানিয়েছেন, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা নতুন উচ্চতায় পৌঁছেছে। উত্তপ্ত সমুদ্রের তাপমাত্রা বায়ুমণ্ডলে আর্দ্রতা বৃদ্ধির কারণ হতে পারে, যার ফলে আবহাওয়া অনিয়মিত হয়। এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ু সাধারণত প্রায় ৭% বেশি জলীয় বাষ্প ধরে রাখতে পারে।

 
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950