বিরল সূর্যগ্রহণ শুরু, অন্ধকারাচ্ছন্ন দিনের আকাশ (দেখুন সরাসরি)

০৯ এপ্রিল ২০২৪, ১২:৪৫ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM

শুরু হয়েছে বিরল সূর্যগ্রহণ। মেক্সিকোর মাজাতলানের বাসিন্দারা প্রথম এই সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেছেন। ইস্টার্ন টাইম জোন অনুযায়ী ২টা ৭ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়। এ সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে। ওই সময় ওই অঞ্চলটি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। যা ৪ মিনিটেরও বেশি সময় ধরে স্থায়ী ছিল।

স্থানীয় সময় সোমবার (৮ এপ্রিল) মেক্সিকোতে এই সূর্যগ্রহণ শুরু হয়।

মেক্সিকোতে প্রকৃতির এই অপূর্ব নিদর্শন যখন দেখা যাচ্ছিল তখন সেটি প্রত্যক্ষ করার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দারা।

সূর্যগ্রহণ উপভোগ করতে বিশেষ চশমা পরে টেক্সাসের বিভিন্ন জায়গায় জড়ো হন হাজার হাজার মানুষ। বিজ্ঞানীরা সতর্কতা দিয়ে বলেছেন, কেউ যেন খালি চোখে এটি প্রত্যক্ষ না করেন। কারণ এতে করে চোখে সমস্যা হতে পারে। 

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬