পাকিস্তানে ঈদের সম্ভাব্য তারিখ জানাল জাতীয় চাঁদ দেখা কমিটি

০৮ এপ্রিল ২০২৪, ০৭:৫১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM
চাঁদ

চাঁদ © ফাইল ছবি

পাকিস্তানে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতরের প্রথম দিন উদযাপিত হবে। ৯ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় রমজান মাসের শেষ এবং শাওয়ালের নতুন চাঁদ দেখা যাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হেলালের গবেষণা কাউন্সিল সোমবার (৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে। খবর সামা টিভি।

দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য খালিদ ইজাজ সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী নতুন চাঁদের জন্ম হবে সোমবার রাত ১১ টা ২১ মিনিট থেকে এবং তার বয়স যখন ১৯ ঘণ্টা ১৪ মিনিট হবে, তখন অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় দেখা দেবে সেই চাঁদ। দেখা দেওয়ার পর আকাশে সেই চাঁদ ৩৬ মিনিট পর্যন্ত দেখা যাবে।

রুয়েত-ই-হেলালের সদর দপ্তর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে। খালিদ ইজাজ বলেন, ‘আকাশ মেঘ না থাকলে, তহালে মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ১৮ মিনিটে পেশোয়ারে চাঁদ দেখা যাবে।’

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬