কলেরা থেকে বাঁচতে দ্বীপে যাওয়ার পথে ফেরি ডুবে ৯০ জনের মৃত্যু

০৮ এপ্রিল ২০২৪, ১২:৫৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM

আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তর উপকূলে ফেরি ডুবে  ৯০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নামপুলা প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরিতে ১৩০ জনের মত যাত্রী ছিলেন, তাদের মধ্যে এখন পর্যন্ত উদ্ধার হয়েছেন মাত্র পাঁচ জন।

নামপুলা রাজ্যের সেক্রেটারি জাইম নেটো বলেন, কলেরার প্রাদুর্ভার থেকে বাঁচতে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। নিহতের মধ্যে অনেক শিশু রয়েছে। তিনি  বলেন, ফেরিতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশী যাত্রী উঠানো হয়। ফলে এটি ডুবে যায়।

গত বছরের জানুয়ারি থেকে আফ্রিকার বিভিন্ন দেশে ভয়াবহ মাত্রায় কলেরা ছড়িয়ে পড়েছে। মোজাম্বিকের নামপুলা এলাকাতেও তা ছড়িয়ে পড়েছে। ফেরিটি মোজাম্বিকের নামপুলা অঞ্চলের লুংগা থেকে এক দ্বীপে যাচ্ছিল। মূলত ওই এলাকার কলেরা সংক্রমণ থেকে বাঁচতেই ফেরির যাত্রীরা পালিয়ে যাচ্ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখা যায় ফেরি ডুবির ঘটনায় নিহত অনেকের দেহ সমুদ্র সৈকতে রাখা হয়েছে।

২০২৩ সালের অক্টোবরের প্রতিবেদনে বলা হয়েছে, মোজাম্বিকে ১৩ হাজার ৭০০ জন কলেরায় আক্রান্ত হয়েছে এবং ৩০ জনের মৃত্যু হয়েছে।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬