ঈদুল ফিতরের নামাজ আদায়ের বিষয়ে যে নির্দেশনা সৌদিতে

০২ এপ্রিল ২০২৪, ০৮:২৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৯ PM

ঈদুল ফিতরের নামাজ সূর্যোদয়ের ১৫ মিনিট পরই শুরুর নির্দেশ দিয়েছে সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। দেশটির বিভিন্ন অঞ্চলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

সৌদি গেজেট জানিয়েছে, উম্ম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী নামাজের এই সময় ঠিক করে দিয়েছে মন্ত্রণালয়। ধর্মমন্ত্রী শেইখ আব্দুল্লাতিফ আল-শেইখ এক বিজ্ঞপ্তিতে রাজ্যের বিভিন্ন অঞ্চলে মন্ত্রণালয়ের সব শাখাকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

নির্দেশনায় বলা হয়, খোলা মাঠে এবং মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে। তবে যেসব মসজিদের পাশে খোলা মাঠ কিংবা ঈদগাহ আছে, সেসব মসজিদের ভেতরে পবিত্র ঈদের নামাজ আদায় করা যাবে না।

মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং আরামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেন, তাই আগে থেকে সংশ্লিষ্ট মাঠ ও মসজিদ পরিষ্কার–পরিচ্ছন্ন করা, প্রয়োজনীয় সংস্কারসহ প্রাথমিক প্রস্তুতির ওপর নির্দেশনায় গুরুত্বারোপ করা হয়।

সৌদি আরবে এবার রোজা শুরু হয়েছে ১১ মার্চ। রমজান মাসের শেষে চাঁদ দেখা সাপেক্ষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উদযাপন করবে মুসলিম বিশ্ব।

 
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীতে সন্তুষ্ট না হয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-ভারতে বিশ্বকাপের মহাযজ্ঞ, সময়সূচি জানাল আইসিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950