নারীদের অসম্মানকারীদের হাতে দেশ নিরাপদ নয়: আমিনুল হক

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ PM
মিরপুর-১২-এর ডি ব্লক এলাকায় গণসংযোগকালে আমিনুল

মিরপুর-১২-এর ডি ব্লক এলাকায় গণসংযোগকালে আমিনুল © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কার্যক্রম ও দলটির প্রধানের বিভিন্ন বক্তব্যের দিকে ইঙ্গিত করে ঢাকা-১৬ আসনের ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী আমিনুল হক বলেছেন, “যেই দলের প্রধান নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যারা দেশের স্বাধীনতা চায়নি, তারা আজ বলছে ‘চলো দেশ গড়ি’, এটা হাস্যকর। যারা আমাদের মা-বোনদের নিরাপত্তা দিতে পারে না, তাদের কাছে দেশ হেফাজত নয়। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই জনগণ তাদের বিরুদ্ধে দাঁত-ভাঙা জবাব দেবে।”

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর-১২-এর ডি ব্লক এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। জামায়াতকে ‘মিথ্যাচারী’ আখ্যা দিয়ে ভোটারদের সতর্ক থাকারও আহ্বান জানান বিএনপির এই নেতা।

আমিনুল হকের অভিযোগ, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে নানামুখী ষড়যন্ত্র করছে জামায়াত। এ সময় জামায়াতে ইসলামীর আমিরের নারীবিদ্বেষী বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, 'যে দলের প্রধান নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তাদের হাতে দেশ ও নারীদের সম্মান কখনোই নিরাপদ হতে পারে না'।

তিনি আরও বলেন, “তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি কার্ড সংগ্রহ করে ভোট জালিয়াতির চেষ্টা করছে এবং বিকাশের মাধ্যমে টাকা দিয়ে ভোট কেনার মতো প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।” 

নির্বাচনী ইশতেহার তুলে ধরে প্রধান দুটি লক্ষ্যের কথা জানান আমিনুল হক। তিনি বলেন, অর্থের অভাবে মিরপুরের সাধারণ মানুষ যেন শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, সেটিই হবে তার মূল কাজ। তিনি প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে দরিদ্র শিক্ষার্থীদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থার প্রতিশ্রুতি দেন। এছাড়া প্রতিটি দুয়ারে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হওয়া রোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬