পাকিস্তানে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

০১ এপ্রিল ২০২৪, ১১:১২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM

পাকিস্তানের আবহাওয়া দপ্তর ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। আগামী ১০ এপ্রিল ঈদুল ফিতরের প্রথম দিন হতে পারে। আর এর আগের দিন অর্থাৎ ৯ এপ্রিল সন্ধ্যায় শাওয়ালের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ (পিএমডি)।

সোমবার (১ এপ্রিল) পিএমডি এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে। 

পাক আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, ঈদের চাঁদের জন্ম হবে আগামী ৮ এপ্রিল রাত ১১টা ২১ মিনিটে। পরেরদিন চাঁদটির বয়স থাকবে ১৯ থেকে ২০ ঘণ্টা। ওইদিন সন্ধ্যার পর অন্তত ৫০ মিনিট চাঁদটি আকাশে থাকবে।

পিএমডি জানিয়েছে, ৯ এপ্রিল পাকিস্তানের বেশিরভাগ অংশের আকাশ পরিষ্কার থাকবে। তবে দেশটির উত্তরাঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে বলেও জানানো হয়েছে।

এরআগে পাকিস্তানে গত ১১ মার্চ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর ১২ মার্চ থেকে শুরু হয় সিয়াম-সাধনার মাস। ফলে যদি ৯ এপ্রিল রাতে শাওয়াল মাসের চাঁদ ওঠে তাহলে এবার দেশটিতে রোজা হবে ২৯টি।

এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশগুলোতে ঈদ শুরু হয়েছে ১১ মার্চ থেকে। মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা জানিয়েছে, এ বছর এই অঞ্চলে ১০ এপ্রিল ঈদ হতে পারে। অর্থাৎ সেখানে ৩০টি রোজা হবে। আর যদি এমনটি হয় তাহলে সৌদি ও পাকিস্তানে একইদিনে ঈদ হবে।

 
নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন দল, দেখুন সম্ভাব্য স…
  • ২৬ জুন ২০২৬
বিচারহীনতার প্রতিবাদ: দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএন…
  • ২৬ জুন ২০২৬
আজ পবিত্র আশুরা
  • ২৬ জুন ২০২৬
যেভাবে আশুরা পালন করতেন মহানবী (সা.)
  • ২৬ জুন ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষের ফরম পূরণের সময় আবারও বাড়াল জাতীয় বিশ্ববিদ্…
  • ২৬ জুন ২০২৬
ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান 
  • ২৬ জুন ২০২৬