উবারে ৬২ টাকার ভাড়া সাড়ে ৭ কোটি!

০১ এপ্রিল ২০২৪, ১০:১১ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM

রাইড শেয়ার অ্যাপ উবার উবার বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও সবার পরিচিত। প্রয়োজনের এর ব্যবহার বর্তমানে অনেকটাই স্বাভাবিক ঘটনা। তবে এবার ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। উবারে চড়ে গন্তব্যে পৌঁছার পর ভাড়া দিতে গিয়েই চক্ষু চড়ক গাছ এক ব্যক্তির।

রোববার (৩১ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে এক যাত্রী উবার কল করেন। তবে গন্তব্যে পৌঁছাতেই হতবাক হয়ে যান তিনি। স্পল্প দূরত্বে তার বিল করা হয়েছে সাড়ে সাড়ে সাত কোটির রুপির বেশি। বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করতেই ভাইরাল হয়ে গেছে। বিচিত্র এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের নয়দায়।

বিচিত্র এ অভিজ্ঞতার মুখোমুখি হওয়া যাত্রীর নাম দীপক টেঙ্গুরিয়া। তিনি উবার ইন্ডিয়ার মাধ্যমে অটো বুক করেছিলেন। আশা করেছিলেন এ যাত্রায় তার ভাড়া আসবে ৬২ রুপির মতো। কিন্তু গন্তব্য পৌঁছে বিল দেখে হতবাক হয়ে যান। অ্যাপে তার বিল দেখানো হয় ৭ কোটি ৬৬ লাখ, ৮৩ হাজার ৭৬২ টাকা।

দীপক এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে বিষয়টি বন্ধু আশিষ মিশ্র নামে একজনের সঙ্গে শেয়ার করেন। এরপর তারা দুজনে মিলে এক্সে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দুই বন্ধুকে ভাড়া নিয়ে রসিকতা করতে শোনা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, রাইড শেষে বিলে দেখেন যে ভাড়া হিসেবে ১ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৬৪৭ ‍রুপি দেখানো হয়েছে। এ ছাড়া ওয়েটিং চার্জ হিসেবে আরও যুক্ত হয়েছে পাঁচ কোটি ৯৯ লাখ ৯ হাজার ১৮৯ রুপি।

দীপক জানান, যাত্রাপথে তাকে কোথাও দাঁড়াতে হয়নি। ফলে ওয়েটিং চার্জ অবান্তর।

ভিডিওতে তাদের বলাবলি করতে শোনা যায়, আপনি যদি উবারে করে চাঁদ থেকেও ঘুরে আসেন তাহলেও এত বিশাল ভাড়া উঠবে কি না সন্দেহ।

এক্সে পোস্টটি ভাইরাল হওয়ার পর উবার ইন্ডিয়ার কাস্টমার সাপোর্টের অফিসিয়াল এক্স পেজে ক্ষমা চাওয়া হয়েছে। এ ছাড়া বিষয়টি তারা খতিয়ে দেখছেন বলেও জানানো হয়েছে।

এক্স বার্তায় বলা হয়, আমরা আপনার দুর্ভোগের জন্য দুঃখিত। শিগগিরই বিষয়টি সমাধানের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দয়া করে আমাদের একটু সময় দিন।

ট্যাগ: ভারত
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব, সূচি ঘোষণা
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীতে সন্তুষ্ট না হয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-ভারতে বিশ্বকাপের মহাযজ্ঞ, সময়সূচি জানাল আইসিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950