অস্তিত্ব না থাকলেও এই মডেলের মাসিক আয় ১২ লাখ টাকা

২৮ মার্চ ২০২৪, ০৯:০০ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
এআই মডেল আয়তানা

এআই মডেল আয়তানা © ইনস্টাগ্রাম

কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় পাল্টে যাচ্ছে মডেলিং জগৎ। বিজ্ঞাপন বা সংবাদ উপস্থাপনার জন্য ব্যবহার করা হচ্ছে সুন্দর মুখশ্রীর যুবতী বা যুবকের ছবি। এমনই এক মডেলের নাম আয়তানা। তার গোলাপি চুল। সুন্দর চোখ। বয়স ২৫। কাজ করে বিজ্ঞাপনের মডেল হিসেবে। মাসে প্রায় ১২ লাখ টাকা করে। যে কেউ এই মডেলকে দেখে মুগ্ধ হবেন। কিন্তু আয়তানার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। কারণ, সে ভার্চুয়াল জগতের বাসিন্দা। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি প্রোগ্রাম।

স্পেনের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) মডেল সে। তাকে তৈরি করেছে স্পেনের দ্য ক্লুলেস নামের একটি সংস্থা। আয়তানাকে তৈরির আগে দ্য ক্লুলেসের উদ্যোক্তা ও নকশাবিদ রুবেন ক্রুজকে কঠিন সময় পার করতে হচ্ছিল। তার সংস্থার কাছে তেমন কোনো গ্রাহক ছিল না। ইউরোনিউজকে ক্রুজ সেই সময়ের কথা তুলে ধরে বলেন, কঠিন এক সময়ে আয়তানা জন্ম নেয়। আমরা পরিস্থিতি বিবেচনা করতে বুঝতে পেরেছিলাম যে, অনেক কাজ আমাদের বাতিল হচ্ছে। অনেক সমস্যার আমরা সমাধান করতে পারছি না। এর পেছনে কারণ ছিল, অনেক মডেল বা ইনফ্লুয়েন্সার ঠিকমতো কাজ করছে না।

ক্রুজ আরও বলেন, ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আমরা নিজেদের ইনফ্লুয়েন্সার তৈরির কথা ভাবি। এমন একটি ইনফ্লুয়েন্সার তৈরি করতে চেয়েছিলাম যে মডেল হিসেবে কাজ করবে এবং বিভিন্ন ব্র্যান্ড তার প্রতি আকৃষ্ট হবে। তাদের আশা, এ ধরনের কৃত্রিম মডেল ব্যবহার করে বিজ্ঞাপনী প্রচারে খরচ কমিয়ে আনা সম্ভব হবে।

ঢাবির নতুন প্রো-ভিসি হচ্ছেন অধ্যাপক ড. আবদুস সালাম
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ব্র্যাকে, নেবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
  • ১৩ এপ্রিল ২০২৬
বিআরটি প্রকল্পে ভোগান্তি নিরসনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবর…
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় চৈত্রসংক্রান্তিতে দুই দিনব্যাপী খনার মেলা
  • ১৩ এপ্রিল ২০২৬
সালাহউদ্দিন আহমেদকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬