চার্জে বসানো মোবাইল বিস্ফোরিত হয়ে ৪ শিশুর মৃত্যু

২৮ মার্চ ২০২৪, ০৭:৩১ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM

চার্জে বসানো মোবাইল বিস্ফোরিত হয়ে এক দম্পতির চার সন্তানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন স্বামী-স্ত্রীও। গত শনিবার (২৩ মার্চ) রাতে ভারতের উত্তর প্রদেশের মিরুত জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, পল্লবপুরম থানা এলাকায় শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। কাজের সূত্রে ওই এলাকায় স্ত্রী এবং চার সন্তানকে নিয়ে একটি ঘর ভাড়া নিয়ে থাকেন দিনমজুর জনি। হোলি উপলক্ষ্যে সেদিন তিনি বাড়িতেই ছিলেন।

ঘটনাটি যখন ঘটে সেই সময় জনির স্ত্রী খাবার বানাচ্ছিলেন। তাঁদের চার সন্তান নিহারিকা, গোলু, কালু এবং সারিকা ঘরের ভিতরে খেলছিল।

জনির মোবাইলে চার্জ না থাকায় তিনি সেটি চার্জে বসিয়ে রেখে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। তাঁরা খেয়ালই করেননি সুইচ বোর্ডে স্ফুলিঙ্গ হচ্ছে। হঠাৎ করেই মোবাইল ফেটে বিছানায় পড়তেই আগুন ধরে যায়। আগুন এতই দ্রুত ছড়িয়ে পড়ে যে  ওই দম্পতি সন্তানদের উদ্ধার করার চেষ্টা করেও পারেননি। আগুনেই ঝলসে মৃত্যু হয় চার শিশুর। আহত হন জনি এবং তাঁর স্ত্রী।

স্থানীয়রা পরে জনি এবং তাঁর স্ত্রীকে উদ্ধার করেন। ফায়ার সার্বিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। চার শিশুর দেহ উদ্ধার হয় ঘর থেকে।

প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, শর্ট সার্কিটের জেরে মোবাইলে বিস্ফোরণ হয়। আর সেই বিস্ফোরণে ঘরে আগুন ধরে গিয়েছিল। তাতেই পুড়ে মৃত্যু হয় চার শিশুর। [আনন্দবাজার]

শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ জুন ২০২৬
মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে নালিশ ব্রাজিলের
  • ২৬ জুন ২০২৬
দাম আরও কমে দেশের বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে আজ সোনা?
  • ২৬ জুন ২০২৬
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি
  • ২৬ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষাক্রমে ‘সাংস্কৃতিক শিক্ষা’ অন্তর্ভুক্ত…
  • ২৬ জুন ২০২৬
একাধিক পরিবর্তন নিয়ে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিন…
  • ২৬ জুন ২০২৬