প্রেমিকের বাইকে চেপে রিলস বানানোর সময় পড়ে তরুণীর মৃত্যু

২৬ মার্চ ২০২৪, ০১:০৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
ভারতে রিলস বানাতে গিয়ে বাইক থেকে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে

ভারতে রিলস বানাতে গিয়ে বাইক থেকে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে © হিন্দুস্তান টাইমস

ভারতের দোলের দিন প্রেমিকের মোটরসাইকেলে বসে মোবাইল ফোনে রিলস বানাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এ তরুণী। পড়ে যাওয়ার পর গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত সোমবার পশ্চিমবঙ্গের ইটাহার থানার ডাঙ্গা এলাকায় বাইক থেকে পড়ে যান তিনি।

এ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তরুণীর পরিবারের কয়েকজনকে আটক করে।

জানা গেছে, ২০ বছর বয়সী তরুণী পশ্চিমবঙ্গের রায়গঞ্জ শহরের পূর্ব উকিলপাড়ার বাসিন্দা। তিনি অধিকাংশ সময় রিলস বানাতে ব্যস্ত থাকতেন। দোলের দিনও প্রেমিকের বাইকে চড়ে রিলস বানাচ্ছিলেন। তখনই দুর্ঘটনার শিকার হন। বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন।

আরো পড়ুন: অভাবে মডেল হতে পারেননি, তিনবার ব্যর্থ তাসকিন এখন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা

তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান পরিবারের সদস্যরা। তারা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ তরুণীর প্রেমিক, বাবা এবং ভাইকে আটক করে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে হিন্দুস্তান টাইমসের খবরে জানানো হয়েছে।

যেভাবে আশুরা পালন করতেন মহানবী (সা.)
  • ২৬ জুন ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষের ফরম পূরণের সময় আবারও বাড়াল জাতীয় বিশ্ববিদ্…
  • ২৬ জুন ২০২৬
ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান 
  • ২৬ জুন ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জুন ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৬ জুন ২০২৬
ইতিহাস গড়ে জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর
  • ২৬ জুন ২০২৬