৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া 

২২ মার্চ ২০২৪, ০৮:১০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

ইন্দোনেশিয়ায় রিখটার স্কেলে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পূর্ব জাভা প্রদেশের তুবান থেকে ১৩০ কিলোমিটার উত্তরে।

স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) বেলা ১১টা ২২ মিনিটে দেশটির জাভা দ্বীপের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। বিষয়টি নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব সংস্থা বিকেএমজি।

বিকেএমজি জানিয়েছে, জাভা প্রদেশের তুবান থেকে ১৩০ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল। পূর্ব জাভা এবং প্রদেশের রাজধানী সুরাবায়াতে এ ভূমিকম্পের তীব্র কাঁপুনি অনুভব করা গেছে। ওই অঞ্চলে বসবাস করা একাধিক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া রাজধানী জাকার্তাতেও স্বল সময় কম্পন অনুভূত হয়েছেন। জাকার্তা ভূমিকম্পটির উৎপত্তিস্থল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূর হলেও; এটির প্রভাবে সেখানকার মাটিও কেঁপে উঠেছিল।

তবে ৬ দশমিক ৫ মাত্রার এ শক্তিশালী ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব সংস্থা।

দেশটির বিপর্যয় প্রতিরোধ সংস্থা জানিয়েছে, প্রথম ভূমিকম্পে তুবানের একটি শহরের একটি ভবন এবং একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। দ্বিতীয় ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সালমানের সঙ্গেই যদি এমন হয়, তাহলে ভাবুন দোকানদার-ছোট ব্যবসা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্র ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের প্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিজেএসে সুপারিশপ্রাপ্ত হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬