বাসিন্দা ও অভিবাসন কমাতে আরও কঠোর কানাডা

২২ মার্চ ২০২৪, ০২:০৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
কানাডা

কানাডা © সংগৃহীত

উন্নত জীবনযাপনের জন্য ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয় ও কানাডায পাড়ি জমান অনেকে। কেউ বৈধভাবে কেউবা অবৈধভাবে যাওয়ার চেষ্টা করেন এসব দেশে। এরমধ্যে সহজ অভিবাসন নিয়ম-কানুনের কারণে বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের পছন্দের শীর্ষে ছিল কানাডা।

কিন্তু গত কয়েক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী আগমনের কারণে দেশটিতে আবাসন ও নাগরিক পরিষেবা খাতে ব্যাপক সংকট দেখা দিয়েছে। দিন দিন এই সংকট তীব্র হওয়ায় অভিবাসী নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে দেশটি।

ইতিহাসে প্রথমবারের মতো দেশটিতে অস্থায়ী বাসিন্দা কমাতে এবং এবং স্থায়ী অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিচ্ছে কানাডা সরকার। বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানী অটোয়ায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেন্দ্রীয় সরকারের অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্ক মিলার।

সংবাদ সম্মেলনে দেশটির এই মন্ত্রী জানান, বর্তমানে কানাডায় ২৫ লাখ অস্থায়ী বাসিন্দা রয়েছে। এদের মধ্যে থেকে শতকরা ৬ দশমিক ৫ শতাংশ গত ২০২৩ সালে কমানো হয়েছে। আগামী ৩ বছরও এই ধারা অব্যাহত থাকবে এবং এই সংখ্যা প্রতি বছর ৫ শতাংশ করে হ্রাস করা হবে বলে জানান তিনি।

স্থায়ী অভিবাসনের জন্য আবেদনের অনুমোদনেও নিয়ন্ত্রণ আসবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন মার্ক মিলার। তবে এই নিয়ন্ত্রণের হার সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি। তবে সরকারের প্রাথমিক পরিকল্পনা অনুসারে আগামী ২০২৫ সাল পর্যন্ত এই নিয়ন্ত্রণ প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান মন্ত্রী।

এর আগে জানুয়ারি মাসে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং স্নাতক শেষ হয়ে যাওয়ার পরও যেসব শিক্ষার্থী কানাডায় অবস্থান করছেন, তাদের ওয়ার্ক পারমিট বাতিলের ঘোষণা দিয়েছিল কানাডার কেন্দ্রীয় সরকার।

মার্ক মিলার বলেন, আমরা দেশে অভিবাসীদের আগমন সহনীয় মাত্রায় রাখতে চাই এবং আবাসন ও অন্যান্য পরিষেবা ইস্যুতে নাগরিকদের যে ভোগান্তি শুরু হয়েছে— তার নিরসন চাই। এ কারণেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী মে মাস থেকে এটির বাস্তবায়ন শুরু হবে।

ইউটিএলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহ…
  • ০৩ মার্চ ২০২৬
খামেনিকে হত্যায় যেভাবে গোয়েন্দা নজরদারি চালিয়েছে ইসরায়েল 
  • ০৩ মার্চ ২০২৬
চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্…
  • ০৩ মার্চ ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে নতুন খবর দিল মন্ত্রণালয়
  • ০৩ মার্চ ২০২৬
১৯ দিনের ছুটিতে যাচ্ছে জাবিপ্রবি
  • ০৩ মার্চ ২০২৬
চাঁদপুরে অবৈধ ইটভাটায় অভিযান, দুই মালিককে ৭ লাখ টাকা জরিমানা
  • ০৩ মার্চ ২০২৬