কাবা চত্বরে যাওয়া নিয়ে নতুন নির্দেশনা সৌদি আরবের

০৫ মার্চ ২০২৪, ০৮:৩২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
পবিত্র কাবা চত্বর

পবিত্র কাবা চত্বর © ফাইল ছবি

পবিত্র কাবা চত্বরে শুধুমাত্র ওমরাহ পালনকারীরাই যেতে পারবেন বলে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। পবিত্র রমজান মাসকে সামনে রেখে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সৌদির দুটি পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরাহ পালনকারীরা যেন নির্বিঘ্নে ও সহজে ওমরাহ করতে পারেন সেটি নিশ্চিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব সাধারণ মুসল্লি কাবায় নামাজ আদায় করতে চান তাদের নামাজের জন্য নির্দিষ্ট স্থানে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ওমরাহ পালনের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়াও অনেক সহজ করেছে সৌদি আরব। এখন ব্যক্তিগত ভিসা, ট্যুরিস্ট ভিসাধারীরাও ওমরাহ পালনের সুযোগ পাবেন। এছাড়া মদিনায় মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর রওজা মোবারকেও যাওয়ার সুযোগ পাবেন তারা।

বর্তমানে ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করেছে সৌদি। আকাশ, নৌ ও স্থল যে কোনো দিক দিয়েই ভিসাধারীরা সৌদিতে প্রবেশ করতে পারবেন। এছাড়া নারীদের সঙ্গে পুরুষ সঙ্গী থাকার যে বাধ্যবাধকতা ছিল; সেটিও তুলে দেওয়া হয়েছে।

নিয়োগপত্র পাননি জুলাই আন্দোলনের সমন্বয়ক রাবির সাদ্দাম, বঞ্চ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসিতে বোর্ডসেরা, জবিতে সেরা বিভাগে—১৮তম বিজেএসে জজ হলেন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফিটনেসবিহীন গাড়ি যত ভালো ড্রাইভারই চালান, দিনশেষে খাদে পড়…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী, ৩ জনের অ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাবির হলে ঘুমন্ত ছাত্রকে বিষধর সাপের ছোবল
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শচীনের চেয়েও প্রতিভাবান ছিলেন, সেই ক্রিকেটার এখন বৃদ্ধাশ্রমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬