ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী বেজোস

০৫ মার্চ ২০২৪, ০১:৩৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
ইলন মাস্ক ও জেফ বেজোস

ইলন মাস্ক ও জেফ বেজোস © সংগৃহীত

বিশ্বের শীর্ষ ধনী এখন জেফ বেজোস (৬০)। অনলাইন খুচরা পণ্য বিক্রির ওয়েবসাইট অ্যামাজনের প্রতিষ্ঠাটা বেজোস আবারও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষস্থান দখল করেছেন। নয় মাসের বেশি সময় পর ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান হারালেন ইলন মাস্ক। আর প্রথমবারের মতো এই তালিকায় সবার ওপরে বেজোসের নাম উঠল। তৃতীয় স্থানে আছেন বার্নার্ড আরনল্ট।

মঙ্গলবার (৫ মার্চ) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সে সোমবার এই রদবদল হয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার (৪ মার্চ) টেসলার শেয়ারের ৭ দশমিক ২ শতাংশ দরপতন হয়। ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, এর জেরে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ কমে দাঁড়ায় ১৯৭ দশমিক ৭ বিলিয়ন ডলারে। অন্যদিকে গতকাল বেজোসের মোট সম্পদের পরিমাণ ছিল ২০০ দশমিক ৩ বিলিয়ন ডলার।

৫২ বছর বয়সী ইলন মাস্ক ২০২১ সাল থেকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান কমবেশি নিজের দখলে রেখেছিলেন। এখন প্রথমবারের মতো সেই অবস্থানে হানা দিলেন ৬০ বছরের বেজোস। সাম্প্রতিক সপ্তাহগুলোতে টেসলার শেয়ারের দাম ২৫ শতাংশ কমে যাওয়ায় মাস্ক প্রায় ৩০ বিলিয়ন ডলার হারিয়েছেন।

বেজোসের নেতৃত্বে অ্যামাজন এখন ই-কমার্সের পাশাপাশি ক্লাউড কম্পিউটিং, অনলাইন বিজ্ঞাপন, ডিজিটাল স্ট্রিমিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসাও পরিচালনা করছে। মহাকাশে মানুষবাহী রকেট পাঠানো প্রতিষ্ঠান ‘ব্লু অরিজিন’–এর প্রতিষ্ঠাতাও জেফ বেজোস।

এর আগে, ২০১৭ সালে মাইক্রোসফ্ট ইনকর্পোরেটেডের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে ছাড়িয়ে শীর্ষ ধনীর তালিকায় ওঠেন মার্কিন ব্যবসায়ী বেজোস। অবশ্য পরবর্তী সময়ে শীর্ষ ধনীর স্থান হারান তিনি।

এছাড়া, বিশ্বের সবচেয়ে শীর্ষ ধনীদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন ফ্রান্সের বিলাসবহুল সৌখিন পণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচ-এর চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ট, তার সম্পদের পরিমাণ ১৯৭ বিলিয়ন ডলার। মোট ১৭৯ বিলিয়নের সম্পদ নিয়ে চতুর্থ স্থানে আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। আর ১৫০ বিলিয়ন সম্পদ নিয়ে এ তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছেন বিল গেটস।

শহীদ জিয়া মেডিকেলের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
‘গুপ্ত’ সন্দেহে নয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তায় ছাত্রদল থেকে এক ন…
  • ১৫ নভেম্বর ২০২৬
উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের সেঞ্চুরি, লিটনকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস
  • ১৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950