গর্ভপাতকে সাংবিধানিক অধিকারের স্বীকৃতি ফ্রান্সের

০৫ মার্চ ২০২৪, ০১:০১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM

সারা বিশ্বে প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক অধিকারের স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। সোমবার (৪ মার্চ) দেশটির নিম্নকক্ষ অ্যাসম্বলি ন্যাশনাল ও উচ্চ কক্ষ সেনেটের অধিকাংশ সদস্য এ সংক্রান্ত একটি বিলে সমর্থন জানিয়ে ভোট দিয়েছেন।

সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর ও বাসভবন এলিসি প্রাসাদ থেকে ফ্রান্সের পার্লামেন্টে পাঠানো হয়েছিল বিলটি। সোমবার অ্যাসেম্বলি ন্যাশনাল ও সেনেটে যৌথভাবে বিলটির ওপর ভোট হয়।

অ্যাসেম্বলি ন্যাশনালের মোট আসনসংখ্যা ৫৭৭টি, সিনেটের ৩৪৮টি। ভোটের পর দেখা যায়, উভয় কক্ষের ৯২৫ জন আইনপ্রণেতার মধ্যে ৭৮০ জন বিলটির পক্ষে এবং ৭২ জন বিপক্ষে ভোট দিয়েছেন। বাকি ৭৩ জন আইনপ্রণেতা ভোটদান থেকে বিরত ছিলেন।

বিলটি পাসের পর প্যারিসের আইফেল টাওয়ারে জড়ো হয়ে আতশবাজি জ্বালিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখায় যায় গর্ভপাত বিষয়ক অধিকারকর্মীদের। তাদের অনেকের হাতেই ‘আমার শরীর আমার পছন্দ!’ (মাই বডি মাই চয়েজ) প্ল্যাকার্ড ছিল।

দেশটির মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ গর্ভপাতকে অবৈধ কোনো ব্যাপার বলে মনে করেন না। সোমবার আইন পাসের মাধ্যমে জনগণের এই ধারণাকেই স্বীকৃতি দিয়েছে ফরাসি পার্লামেন্ট।

পার্লামেন্ট ভোটের পর এক বিবৃতিতে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল বলেন, ‘এই স্বীকৃতির মাধ্যমে আমরা নারীদের এই বার্তা পৌঁছে দিতে চাই যে আপনার শরীরের মালিক আপনি এবং এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের এক্তিয়ার একমাত্র আপনার, অন্য কারোর নয়।’

সোমবারের ভোটের পর গর্ভপাতের স্বীকৃতি সংক্রান্ত নতুন যে ধারাটি ফ্রান্সের সংবিধানে যুক্ত হতে যাচ্ছে, সেটির নাম আর্টিকেল ৩৪।

ফ্রান্সের জনগণের অধিকাংশ গর্ভপাতের পক্ষে থাকলেও একে সাংবিধানিক স্বীকৃতি দিতে রাজি নন অনেকেই। সোমবারের ভোটের পর ফ্রান্সজুড়ে উচ্ছ্বাসের পাশাপাশি সমালোচনাও শুরু হয়েছে।

পার্লামেন্ট ভোটের আগে এক বার্তায় দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা ম্যারিন লে পেন বলেন, ‘এই ইস্যুটির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু আমি বলতে চাই, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জনগণের আবেগকে তার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ব্যবহার করছেন। আগামী নির্বাচনে যে তিনি এই ব্যাপারটিকে কাজে লাগাবেন, তা জনগণ বুঝতে পারছে।’

ফ্রান্সের ক্যাথলিক গির্জা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্যাসকেল মরিনিয়েরে রয়টার্সকে বলেন, ‘যে বিষয়টিকে সবাই নারীদের বিজয় বলে ভাবছে, তা আসলে নারীদের পরাজয়; আর পরাজয় সেই সব শিশুদের জন্য, যারা কোনোদিন পৃথিবীর আলো দেখতে পারবে না।’ [সূত্র : রয়টার্স]

শহীদ জিয়া মেডিকেলের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
‘গুপ্ত’ সন্দেহে নয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তায় ছাত্রদল থেকে এক ন…
  • ১৫ নভেম্বর ২০২৬
উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের সেঞ্চুরি, লিটনকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস
  • ১৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950