মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৩ বাংলাদেশির

০৪ মার্চ ২০২৪, ১১:১৮ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM

© ফাইল ছবি

মালয়েশিয়ার কুয়ালালামপুরের অদূরে সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ে কমিউটার ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার পর এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেপিবিএম) পরিচালক ওয়ান মো. রাজালি ওয়ান ইসমাইল জানিয়েছেন যে তারা রাত ১০টা ৫৩ মিনিটে দুর্ঘটনার খবর পান। তিনি বলেন, জরুরি ফোন পেয়ে কাজাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের পাঁচ সদস্যদের একটি দল কাজাংয়ের তামান পুনকাক উতামা জেড হিল কেটিএম স্টেশনে ঘটনাস্থলে ছুটে যায়। 

সংস্থাটির সহকারী পরিচালক আহমেদ মুখলিস মুখতার বলেন, রাত সোয়া ১২টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা সবাই ঘটনাস্থলেই মারা যান। নিহত তিনজন বাংলাদেশি হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
 
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে নিহতদের বাংলাদেশি বলা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। নিহত বাংলাদেশিরা রেলওয়ে ট্র্যাক দিয়ে অনুপ্রবেশ করেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মেডিকেল টিম তাদের মৃত ঘোষণা করেছে। তিনজনের মরদেহ রেল ট্র্যাকের পাশে পড়েছিল। নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। 

শহীদ জিয়া মেডিকেলের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
‘গুপ্ত’ সন্দেহে নয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তায় ছাত্রদল থেকে এক ন…
  • ১৫ নভেম্বর ২০২৬
উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের সেঞ্চুরি, লিটনকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস
  • ১৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950