তর্কের মাঝে ছাত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপ শিক্ষকের

০৩ মার্চ ২০২৪, ০৭:২৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM

© সংগৃহীত

তর্কাতর্কির সময় নারী শিক্ষার্থীর শরীরে এসিড নিক্ষেপ করেছেন এক শিক্ষক। রবিবার (৩ মার্চ) এমনই এক ঘটনা ঘটেছে পাকিস্তানের করাচির নিপা চৌরঙ্গী নামক একটি এলাকায়। 

দেশটির এক সংবাদমাধ্যম জানায়, একটি আইটি সেন্টারে শিক্ষার্থীর ওপর এসিড হামলা করেন ইফতিখার নামের ওই শিক্ষক। পরবর্তীতে তাকে পুলিশ গ্রেপ্তার করে। ওই শিক্ষার্থীর নাম আলিশা। তিনি ছাড়াও এসিড হামলায় আহত হয়েছেন তার দুই মামা নোমান এবং ফাইজান। তাদের সবাইকে একটি সিভিল হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

পুলিশের কাছে দায়ের করা এফআইএর থেকে জানা যায়, আরিশা ওই আইটি সেন্টারে তার আইট সার্টিফিকেট আনতে যান। কিন্তু ওই সময় তার সঙ্গে দুর্ব্যবহার করেন সেন্টারের শিক্ষক ইফতিখার এবং আরশাদ। এরপর আরিশা বাড়িতে ফিরে যান এবং তার মামার কাছে এ ব্যাপারে বিচার দেন। এর পরের দিন আরিশার সঙ্গে তার দুই মামা ওই আইটি সেন্টারে যান। ওই সময় সেখানে তাদের মধ্যে তর্ক বাধে। আর তখনই শিক্ষক ইফতিখার তাদের ওপর এসিড ছুড়ে মারেন।

এর আগে গত ৯ জানুয়ারি লাহোরের শাহদারা টাউন এলাকাতে ২২ বছর বয়সী এক শিক্ষিকার ওপর এসিড হামলা হয়। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে তার ওপর এসিড ছড়ে দুর্বত্তরা।

ওই সময় তিনি তার ভাইয়ের সঙ্গে স্কুলে যাচ্ছিলেন। তখন হঠাৎ করে গোলাম ফারুক নামের এক দুর্বত্ত তাকে লক্ষ্য করে এসিড ছোড়েন। ওই সময় ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরবর্তীতে ফারুককে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীর মামা নোমানের অভিযোগের ভিত্তিতে আজিজ ভাট্টি পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ওষুধ কোম্পানির প্রতিনি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন, সালমানের স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের পর সরিয়ে দেওয়া হলো শাহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগপত্র পাননি জুলাই আন্দোলনের সমন্বয়ক রাবির সাদ্দাম, বঞ্চ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসিতে বোর্ডসেরা, জবিতে সেরা বিভাগে—১৮তম বিজেএসে জজ হলেন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬