বাংলাদেশের একদিন আগে পাকিস্তানে রোজা শুরু!

০৩ মার্চ ২০২৪, ০৬:৫১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM

সাধারণত একই দিনে রোজা ও ঈদ উদ্‌যাপিত হত উপমহাদেশের তিন দেশ ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে। তবে গত বছর পাকিস্তানে একদিন আগে পবিত্র রমজান মাস শুরু হয়। এ বছরও দেশটিতে বাংলাদেশ ও ভারতের একদিন আগে মাস শুরু হতে পারে।

রোববার (৩ মার্চ) সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির আবহাওয়াবিদ জাওয়াদ মেমন জানিয়েছেন, ১০ মার্চ রমজানের অর্ধচন্দ্রের জন্ম হবে। তবে ওই সময় এটি দৃষ্টিগোচর হবে না। তবে পরের দিন ১১ মার্চ খালি চোখে চাঁদ দেখা যাবে।

জাওয়াদ বলেছেন, ‘প্রথম তারাবি হবে ১১ মার্চ রাতে। আর ৯৫ শতাংশ সম্ভাবনা রয়েছে ১২ মার্চ রোজা শুরু হবে।’

পাকিস্তানের রুয়েত-ই-হিলাল কমিটি (পাকিস্তানের চাঁদ দেখা কমিটি) প্রতি বছর রাজধানী ইসলামাবাদ থেকে রোজা ও ঈদের চাঁদ ওঠার ঘোষণা দিয়ে থাকে। চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত করতে তারা অন্যান্য আঞ্চলিক কমিটির সঙ্গেও যোগাযোগ করে থাকে।

পবিত্র রমজান মাস শুরুর তারিখ নির্ধারণে ইসলামিক দেশগুলো চাঁদ দেখার ওপর নির্ভর করে। এ বছর রমজান মাস শুরুর তারিখ জানতে আরব বিশ্ব ও অন্যান্য ইসলামিক দেশগুলোতে ১০ মার্চ চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে।

তবে এদিন রমজানের চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা আন্তর্জাতিক জোতির্বিদ্যা কেন্দ্র। এর বদলে পরের দিন ১১ মার্চ চাঁদ দেখা যাবে এবং ১২ মার্চ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মুসল্লিরা রোজা রাখা শুরু করবেন।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ১০ মার্চ গ্রিনিচ সময় অনুযায়ী, সকাল ৯টায় চাঁদ ও সূর্যের সংযোগ হবে। কিন্তু এদিন আরব বিশ্বের কোনো অঞ্চল থেকে খালি চোখে অথবা টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা সম্ভব নয়। ওইদিন চাঁদটি ইসলামিক বিশ্বের শহরগুলো থেকে সূর্যাস্তের পরপরই অস্ত যাবে।

তুরাগে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: প…
  • ২৭ জুন ২০২৬
শেষ হলো প্রযুক্তি উৎসব ‘ডুয়েট সিএসই কার্নিভাল-২০২৬’
  • ২৭ জুন ২০২৬
‘নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের…
  • ২৭ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৭ জুন ২০২৬
বিয়েতে অতিথি ১০০ ছাড়ালেই জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্সের প্রস…
  • ২৭ জুন ২০২৬
আববার ফাহাদের নামে হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্…
  • ২৭ জুন ২০২৬