রোজায় আল-আকসায় মুসলমানদের নামাজ পড়তে দিন: যুক্তরাষ্ট্র

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
 আল আকসা

আল আকসা © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, আগের মতোই শান্তিপূর্ণ মুসল্লিদের রমজানে আল আকসা ব্যবহারের সুযোগ দিতে আমরা ইসরায়েলের প্রতি অব্যাহত আহ্বান জানাচ্ছি। আসন্ন রমজানে মুসলমানদের আল আকসা মসজিদ কম্পাউন্ডে নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার এ আহ্বান জানান। যদিও গত সপ্তাহে ইসরায়েলের ডানপন্থী মন্ত্রী বেন-গভির অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আল-আকসায় নামাজ পড়তে বাধা দেওয়ার প্রস্তাব করেন।

 তিনি বলেন, রোজায় পশ্চিম তীরের ফিলিস্তিনি ‍মুসলিমদের নামাজের জন্য জেরুজালেমে প্রবেশাধিকার দেওয়া উচিৎ হবে না। এটি শুধু ধর্মীয় স্বাধীনতা দেয়ার বিষয় নয়, এটি তাদের প্রাপ্য এবং তাদের অধিকার আছে। তবে ব্যাপারটি সরাসরি ইসরায়েলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। পশ্চিমতীর বা বৃহত্তর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ব্যাপারটি ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে নয়।

ইসরায়েলে ঢুকে হামাস গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালায়। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় টানা হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলা শুরুর পর ৯ অক্টোবর গাজায় সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় দেশটি।

এ অবস্থায় গাজায় জিম্মি ব্যক্তিদের মুক্তি ও ইরসায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ও গাজায় মানবিক সহায়তায় পাঠানোর শর্তে গত ২৪ নভেম্বর প্রথম দফার যুদ্ধবিরতি শুরু হয়।

এরপর এই যুদ্ধবিরতি চলে সাত দিন। এই সাত দিনে হামাস ১১০ জনকে এবং ইসরায়েল মুক্তি দিয়েছে ২৪০ জনকে। তবে আন্তর্জাতিক নানা মহলের চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়েনি। এখন পর্যন্ত গাজায় সব মিলিয়ে নিহতের সংখ্যা ৩০ হাজারের মতো।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ২ জুলাই পর…
  • ২৭ জুন ২০২৬
তুরাগে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: প…
  • ২৭ জুন ২০২৬
শেষ হলো প্রযুক্তি উৎসব ‘ডুয়েট সিএসই কার্নিভাল-২০২৬’
  • ২৭ জুন ২০২৬
‘নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের…
  • ২৭ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৭ জুন ২০২৬
বিয়েতে অতিথি ১০০ ছাড়ালেই জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্সের প্রস…
  • ২৭ জুন ২০২৬