পানির অভাবে ৬ শিশুর মৃত্যু, নির্মম বাস্তবতার মুখে ফিলিস্তিন শিশুরা

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৮ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM

© সংগৃহীত

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজার কামাল আদওয়ান ও আল-শিফা হাসপাতালে পানিশূন্যতা ও অপুষ্টিতে ছয় শিশুর মৃত্যু হয়েছে। অন্যদের অবস্থাও আশঙ্কাজনক। ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক আহমেদ আল-কাহলুত বলেন, হাসপাতালটি বিদ্যুৎ উৎপাদনকারী জেনারেটর চালানোর জন্য জ্বালানি সংকটে পড়েছে তাই এর পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার জাবালিয়ার আল-আওদা হাসপাতালও একই কারণে পরিষেবা বন্ধ করে দিয়েছে। খবর আল জাজিরা।

ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিও এবং আল জাজিরার সনদ যাচাইকরণ ইউনিট জানায়, কামাল আদওয়ান হাসপাতালের শিশু বিভাগের ভেতরে সাংবাদিক ইব্রাহিম মুসালাম একাধিক শয্যা কয়েকটি শিশুকে অক্সিজেনের অভাবে ছটফট করতে দেখেছেন। তখন বিদ্যুৎ আসছে আর যাচ্ছে। 

এদিকে, গাজার শাসকগোষ্ঠী সশস্ত্র হামাসের সিনিয়র কর্মকর্তা বাসেম নাইম বলেন, জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সংস্থাগুলো জানিয়েছে, মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিরা সহায়তা সামগ্রী নিয়ে বিধ্বস্ত গাজায় ঢুকতে পারছেন না। তাছাড়া তারাও যত্রতত্র হামলার শিকার হচ্ছেন। 

তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সশস্ত্র হামাসের একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে এখনও অনেক পথ বাকি রয়েছে।গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ২৯ হাজার ৯৫৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭০ হাজারের বেশি।

জনতা ব্যাংকের অর্গানোগ্রাম অনুমোদনের দাবি রাষ্ট্রায়ত্ত ব্য…
  • ২৭ জুন ২০২৬
পর্তুগালের সঙ্গে যে কারণে ‘বিশেষ’ সুবিধা পাচ্ছে কলম্বিয়া
  • ২৭ জুন ২০২৬
আরও একবার ফেব্রুয়ারিতে সমাবর্তনের ঘোষণা জাবি উপাচার্যের
  • ২৭ জুন ২০২৬
মার্চেন্ডাইজার নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন ১৪ জুলাই পর্যন…
  • ২৭ জুন ২০২৬
যেমন হতে পারে পর্তুগাল-কলম্বিয়ার শুরুর একাদশ
  • ২৭ জুন ২০২৬
সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়া…
  • ২৭ জুন ২০২৬