রাখাইনে আরাকান আর্মির হামলায় ৮০ জান্তা নিহত

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০১ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
রাখাইন রাজ্যের মিনবিয়া টাউনশিপে জান্তাদের বোমা হামলার পর একটি সরকারি হাসপাতালের দৃশ্য

রাখাইন রাজ্যের মিনবিয়া টাউনশিপে জান্তাদের বোমা হামলার পর একটি সরকারি হাসপাতালের দৃশ্য © সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যের রামরি শহরে আরাকান আর্মির হামলায় তিন দিনে জান্তা বাহিনীর প্রায় ৮০ সেনা নিহত হয়েছেন। রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ দাবি করেছে। 

এর আগে আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ের জন্য শনিবার (২৪ ফেব্রুয়ারি) অঞ্চলটিতে ৪টি হেলিকপ্টারে করে নতুন করে মোট ১২০ সেনা পাঠায় জান্তা সরকার। আর আরাকান আর্মির দাবি করেছে, দুইদিনে এসব সৈন্যের তিন ভাগের দুই ভাগই নিহত হয়েছেন। খবর ইরাবতীর।

থাইল্যান্ড ভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, শনিবার রামরিতে আসা সেনাদের প্রায় ৬০ জন নিহত হন। এসব সেনার মরদেহ উদ্ধার করার সময় আরাকান আর্মি বিপুল অস্ত্র ও গোলাবারুদও জব্দ করেছে। পরে সোমবার (২৬ ফেব্রুয়ারি) রামরি দ্বীপ থেকে পিছু হটার সময় তাদের সঙ্গে লড়াইয়ে জান্তা বাহিনীর আরও ২০ সেনা নিহত হন। তাদের কাছ থেকেও গোলাবারুদ ও খাদ্যসামগ্রী জব্দ করা হয়।

মূলত রামরি শহরে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের সশস্ত্র লড়াই শুরু হয় গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝি। শহরটিতে জান্তা বাহিনীর অবস্থান লক্ষ্য করে আরাকান আর্মি হামলা করার পর এ লড়াই শুরু হয়। এরই ধারাবাহিকতায় রাখাইনের পনাগিউন, মংডু ও বুথিডং শহরে নিয়ন্ত্রণ নিতে জান্তা বাহিনীর ওপর হামলা অব্যাহত রেখেছে আরাকান আর্মি।

স্কুলের পাঠ্যক্রমে বাইবেল অর্ন্তভুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্…
  • ২৭ জুন ২০২৬
গ্রুপ সেরার লড়াইয়ে মুখোমুখি পর্তুগাল-কলম্বিয়া, কার সামনে…
  • ২৭ জুন ২০২৬
বিনা মূল্যে স্নাতকোত্তরের সুযোগ চীনে, মাসিক উপবৃত্তিসহ থাকছ…
  • ২৭ জুন ২০২৬
১০ বিভাগে শিক্ষক ১১ জন, ৫ বর্ষের ক্লাসরুম একটি, আন্দোলনে শি…
  • ২৭ জুন ২০২৬
তাজিয়া মিছিলে বাকবিতণ্ডার জেরে হত্যা, আটক ৪ জনের ৩ জনই শিশু
  • ২৭ জুন ২০২৬
শিক্ষকদের বদলি সফটওয়্যারে কর্মচারীদের তথ্য নেওয়ার কারণ জানা…
  • ২৭ জুন ২০২৬