একদিনে সাতজনের শিরশ্ছেদ সৌদিতে

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM

সৌদি আরবে একদিনে সাতজনের শিরশ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ‘সন্ত্রাসবাদের’ অভিযোগে শিরশ্ছেদের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেসি এজেন্সি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, এই সাতজন “সন্ত্রাসী সংগঠন তৈরি ও অর্থায়নের” অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।

বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে শীর্ষ তিন দেশের মধ্যে রয়েছে সৌদি আরব। এ বছর এখন পর্যন্ত দেশটিতে ২৯ জনের শিরশ্ছেদ করা হয়েছে। এর আগে ২০২৩ সালে সৌদিতে ১৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ২০২২ সালে একদিনে ৮১ জনের শিরশ্ছেদ করা হয়েছিল। ওই ঘটনায় বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিল সৌদি আরব।

আজ যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। তবে তাদের নামের বিষয়টি ইঙ্গিত করছে তারা সবাই সৌদির নাগরিক ছিলেন।

সৌদি প্রেস এজেন্সির খবরে আরও বলা হয়েছে, এই সাতজন “সন্ত্রাসবাদের পথ বেছে নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন যেটির মাধ্যমে রক্ত ঝরানোর আহ্বান জানানো হয়, তারা সন্ত্রাসী সংগঠন ও প্রতিষ্ঠান তৈরি এবং অর্থায়ন করেছিলেন এবং সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের জন্য সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছিলেন।”

তবে তারা কোন দল তৈরি করেছিলেন বা কি ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছিলেন সে ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানায়নি সৌদি প্রেস এজেন্সি।

ট্যাগ: সৌদি আরব
সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন রুয়েট শিক্ষার্থী রাফিদ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসু নিয়ে শিক্ষকের ‘অফার’, ছাত্রদল নেতা-নেত্রী বহিষ্কার 
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপিকে দোষারোপ করে ভিলেন বানাতে অপচেষ্টা করে যাচ্ছে: রাশে…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ওষুধ কোম্পানির প্রতিনি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন, সালমানের স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬