বুরকিনা ফাসোয় মসজিদে হামলা, বহু হতাহত

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৯ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
বুরকিনা ফাসোয় মসজিদে হামলা

বুরকিনা ফাসোয় মসজিদে হামলা © সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় ফজরের নামাজ আদায়কালে মসজিদে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে বহু মুসল্লি নিহত ও আহত হয়েছেন। এর আগে দেশটির একটি ক্যাথলিক গির্জায় হামলা চালিয়ে ১৫ জনকে মেরে ফেলা হয়। এই একই দিনে মসজিদেও হামলার ঘটনা ঘটল। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, গির্জায় হামলা চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনার একই দিনে একটি মসজিদে কয়েক ডজন লোককে গুলি করে হত্যা করা হয়েছে।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুনকিনা ফাসোর নাতিয়াবোয়ানি শহরটি দেশটির অশান্ত পূর্বাঞ্চলে অবস্থিত এবং এই অঞ্চলে একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে।

বুরকিনা ফাসোর কর্তৃপক্ষ জানিয়েছে ফজরের নামাজের সময় বন্দুকধারীরা আফ্রিকার এই দেশটির নাতিয়াবোয়ানি শহরের ওই মসজিদটি ঘিরে ফেলে। স্থানীয় এক বাসিন্দা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, নিহতরা সবাই মুসলিম, তাদের বেশিরভাগই পুরুষ। তারা ভোরে নামাজের জন্য মসজিদে এসেছিলেন।

বুরকিনা ফাসোর এক তৃতীয়াংশেরও বেশি এলাকা বর্তমানে ইসলামপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীরা ইসলামপন্থি যোদ্ধা বলে সন্দেহ করা হচ্ছে। 

সোমবার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, ‘রোববার ভোর ৫টার দিকে সশস্ত্র ব্যক্তিরা নাতিয়াবোনির একটি মসজিদে হামলা চালায়, যার ফলে কয়েক ডজন লোক নিহত হন।’

অন্য একটি স্থানীয় সূত্র জানিয়েছে, সন্ত্রাসীরা খুব ভোরে শহরে প্রবেশ করে। তারা মসজিদটি ঘেরাও করে এবং মুসল্লিদের ওপর গুলি চালায়। এসব মুসল্লি সেখানে দিনের প্রথম নামাজের জন্য জড়ো হয়েছিল। তাদের মধ্যেই একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতাসহ বেশ কয়েকজনকে গুলি করা হয়।

উল্লেখ্য, বুরকিনা ফাসোর এক-তৃতীয়াংশেরও বেশি এলাকা বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। দেশটির কর্তৃপক্ষ আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের সাথে যুক্ত ইসলামপন্থি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে। এসব গোষ্ঠী সাহেল অঞ্চলের বিশাল অংশ দখল করেছে এবং লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে। এছাড়া গত তিন বছরে দেশটির মসজিদ ও গির্জাগুলোকে বারবারই লক্ষ্যবস্তু করা হয়েছে এবং বহু মানুষকে হত্যা করা হয়েছে।

এই মাসের শুরুতে বুরকিনা ফাসোর সামরিক-সমর্থিত প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে বলেছিলেন, প্রয়োজনে পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার জন্য রাশিয়ান সেনা মোতায়েন করা হতে পারে।

নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সে ভালো নেতা হতে পারে …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নীতির লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জামায়াত আমিরের, আগ্রহ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিয়ের দায়িত্বের আশ্বাসে কাজ, বিমানের এমডির বাসায় যেভাবে চলত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সিলেটে নির্বাচনী সংলাপ: ‘ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
কাল শবে বরাত, জেনে নিন নামাজের নিয়ম-নিয়ত ও খুঁটিনাটি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬