ইসরায়েলি দূতাবাসের সামনে শরীরে আগুন দিলেন মার্কিন সেনা

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২২ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
ইসরায়েলি দূতাবাসের সামনে শরীরে আগুন দিলেন মার্কিন সেনা

ইসরায়েলি দূতাবাসের সামনে শরীরে আগুন দিলেন মার্কিন সেনা © টিডিসি ফটো

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন দিয়েছেন মার্কিন বিমানবাহিনীর এক সদস্য। স্থানীয় সময় রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা করেন। খবর রয়টার্স ও বিবিসির।

এদিকে সিক্রেট সার্ভিসের পাশাপাশি এই ঘটনার তদন্ত করছে ওয়াশিংটন পুলিশ বিভাগও। এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, লোকটি দূতাবাসের কর্মীদের পরিচিত ছিল না।

এছাড়া একটি সন্দেহভাজন গাড়ির বিষয়ে উদ্বেগ থাকায় বোমা নিষ্ক্রিয় ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছিল বলেও জানিয়েছে বিবিসি। পরে কোনও বিপজ্জনক উপকরণ না পাওয়ায় এটিকে নিরাপদ ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি কূটনৈতিক মিশনের সামনে কারও আত্মহনন বা এই ধরনের চেষ্টার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ইসরায়েলি কনস্যুলেটের সামনে এক বিক্ষোভকারী নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়।

রয়টার্সের খবরে বলা হয়, গত অক্টোবরে ফিলিস্তিনের গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাসের সামনে একের পর এক বিক্ষোভের ঘটনা ঘটছে। ইসরায়েল ও ফিলিস্তিনপন্থী— দুই পক্ষই সেখানে বিক্ষোভ করছেন।

বাঁশের তৈরি ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাস অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জাল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা বিশু গ্যাংয়ের…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬