স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল কাজলের মেয়েকে

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৮ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
বলিউড দম্পতি কাজল এবং অজয় দেবগণের মেয়ে নিসা দেবগণ

বলিউড দম্পতি কাজল এবং অজয় দেবগণের মেয়ে নিসা দেবগণ © সংগৃহীত

বলিউড দম্পতি কাজল এবং অজয় দেবগণের মেয়ে নিসা দেবগণ। তাঁর প্রকাশ্যে উপস্থিতির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। যদিও বলিউডে এখনও অভিষেক হয়নি নিসার। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে যার ভক্তের সংখ্যা। পার্টি করতে ভালবাসেন নিসা। বিভিন্ন সময় পার্টি থেকে টলমল পায়ে বেরোতে দেখা গিয়েছে তাঁকে।

কখনও আবার পোশাকের কারণে বিতর্কে জড়িয়েছেন এই তারকা-কন্যা। পরিচিতি যেমন হয়েছে, তেমনই এই পরিচিতির কারণে বিড়ম্বনাও পোহাতে হয় নিসাকে। এ বার এক অন্য ঝামেলার কথা শোনা গেল নিসাকে নিয়ে। তরুণী নিসা এই মুহূর্তে পড়াশোনা করছেন সুইৎজ়ারল্যান্ডে। কিন্তু একটা লম্বা সময় তিনি নিজের স্কুলজীবন কাটিয়েছেন সিঙ্গাপুরে। যে স্কুলে পড়তেন, সেখান থেকে নাকি বহিষ্কৃত করা হয় কাজল-কন্যাকে!

অজয়-কাজল কন্যা ভবিষ্যতে পেশা হিসাবে অভিনয়কেই বাছবেন কি না, তা এখনও খোলসা করেননি। তবে এই মুহূর্তে জীবনকে উপভোগ করাই একমাত্র লক্ষ্য নিসার। সে জীবন উপভোগ করতে গিয়েই কি বিড়ম্বনায় পড়েছিলেন? ছোট থেকে নিসা পড়াশোনা করেছেন সিঙ্গাপুরের একটি খ্যাতনামা স্কুলে। 

অজয়-কাজল কন্যা ভবিষ্যতে পেশা হিসাবে অভিনয়কেই বাছবেন কি না, তা এখনও খোলসা করেননি।

কিন্তু স্কুলজীবন শেষ করেন মুম্বইয়ের ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুল থেকে। স্বাভাবিক ভাবেই খটকা লাগে অনেকের। যদিও শাহরুখ খানের ছেলেমেয়ে থেকে করিনার কপূরের দুই ছেলে, সকলেই এই স্কুলের ছাত্র-ছাত্রী।

তবে নিসার ক্ষেত্রে ব্যাপারটা অন্য রকম। মায়ানগরীর কানাঘুষো, কাজল-কন্যাকে নাকি বার করে দেওয়া হয়েছিল স্কুল থেকে। সেই কারণে মুম্বইতে ফিরে শেষ করেন স্কুলজীবন। যদিও সত্যিটা কী, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে বর্তমানে সুইৎজ়ারল্যান্ডের গিলন ইনস্টিটিউট থেকে হসপিট্যালিটি নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন নিসা।

সূত্র: আনন্দবাজার

বাঁশের তৈরি ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাস অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জাল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা বিশু গ্যাংয়ের…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬