এগিয়ে এলো পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার সূচি

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৯ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
পশ্চিমবঙ্গের মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার সময় এগিয়েছে

পশ্চিমবঙ্গের মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার সময় এগিয়েছে © ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। এ পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২৪ ফেব্রুয়ারি। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ ঘোষণা দিয়েছিলেন। তবে রোববার (২৫ ফেব্রুয়ারি) মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। কবে থেকে পরীক্ষা শুরু হবে, তা জানিয়েও দেওয়া হয়েছে।

সে অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি। শেষ হবে ফেব্রুয়ারিতেই। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ যে দিন হবে, সেদিন পরের বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। খবর: আনন্দবাজার।

আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার শুরুর দিন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সূচি অনুযায়ী, ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন। এদিন শবে বরাতও। দু’টি কারণেই ছুটি থাকে। ফলে কী করে পরীক্ষা হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিক্ষকরা। পর্ষদ এ নিয়ে মুখ না খুললেও শিক্ষা দফতরের বক্তব্য ছিল, মাধ্যমিকের সূচি সম্ভাব্য। ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে সব দিক বিবেচনা করেই দেওয়া হবে চূড়ান্ত সূচি।

আরো পড়ুন: রমজানে ১০ হাজার পণ্যের দাম কমছে আরব আমিরাতে

তখন প্রশ্ন উঠেছিল, সূচি ঘোষণার সময় ‘সম্ভাব্য’ কথা বলা হয়নি। এর আগে কখনো সম্ভাব্য সূচি দেওয়া হয়নি। শুধু তাই নয়, মাধ্যমিকের ফল ঘোষণার দিন পরের বছরের মাধ্যমিকের সূচি দেওয়া হয়। সব দিক খতিয়ে না দেখে পরীক্ষা শেষ হতেই তাড়াহুড়ো করে কেন সূচি ঘোষণা করে দেওয়া হল, সেই প্রশ্নও তুলেছিলেন শিক্ষকরা। তারপর রোববার পর্ষদ বিজ্ঞপ্তি প্রকাশ করে সূচি বদলের কথা জানাল।

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence