বাড়িতে গাঁজা গাছ লাগানোর অনুমতি দিল জার্মানি

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM

© সংগৃহীত

গাজা উৎপাদন, বহন ও ব্যবহারে অনুমতি দিয়ে নতুন আইন পাস করেছে জার্মানি। তবে বয়সসীমা বেঁধে দিয়ে ক্রয় পদ্ধতি কঠিনও করেছে দেশটির পার্লামেন্ট। আগামী ১ এপ্রিল থেকে নতুন এ আইন কার্যকর হবে। স্কুল ও খেলার মাঠের আশেপাশে গাঁজা বহন ও বিক্রির ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর বিবিসির।
 
এ আইনের ফলে এখন থেকে প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছরের বেশি বয়সী যে কেউ সর্বোচ্চ ২৫ গ্রাম পর্যন্ত গাঁজা সঙ্গে রাখতে পারবে বা বহন করতে পারবে। পাশাপাশি বাড়িতে সর্বাধিক তিনটি গাঁজার গাছ লাগাতে পারবে। একইসঙ্গে একজন প্রাপ্তবয়স্ক নিজ ঘরে সর্বোচ্চ ৫০ গ্রাম গাঁজা রাখতে পারবে।

এদিকে এই আইনের বিষয়ে জার্মানির থেকে বিরোধিতা করেছে কয়েকটি রাজ্য। এছাড়াও দেশটির রক্ষণশীল খ্রিস্টান সোশ্যাল ইউনিয়ন শাসিত দক্ষিণাঞ্চলীয় রাজ্য বাভারিয়া সরকারকে বিষয়টি নিয়ে আবার চিন্তা করার আহ্বান জানিয়েছে।
 
 শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) তুমুল তর্ক-বিতর্কের পর ৪০৭-২২৬ ভোটে গাঁজা ব্যবহারের বিলটি পাস হয় জার্মানি পার্লামেন্টে। অন্যান্য মাদকের প্রভাব কমানোর পাশাপাশি কালোবাজারে মাদক ব্যবসায়ীদের বিস্তার রোধ করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এ সময় বলা হয়।

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল পল্লিচিকিৎসকের
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাঁশের তৈরি ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাস অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জাল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬