বিলাসবহুল গাড়ি থেকে টাকা ছিটানোর ভিডিও ভাইরাল

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
ভিডিও থেকে নেয়া ছবি

ভিডিও থেকে নেয়া ছবি © সংগৃহীত

দ্রুত গতিতে ছুটে আসা বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ির জানালা দিয়ে ভেতরে থাকা আরোহীরা ছিটাচ্ছেন অর্থ। এই দৃশ্য পেছনে থাকা অন্য একটি গাড়ি থেকে ভিডিও করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে এমন একটি ভিডিও। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ঘটেছে।

ভিডিওটি দেখে এ ঘটনায় পুলিশের কড়া পদক্ষেপ এবং গাড়ির মালিককে মোটা অঙ্কের জরিমানা করার দাবি জানায় নেটিজেনরা। এরই প্রেক্ষিতে গত ২১ ফেব্রুয়ারি রাতে পুলিশ ব্যবস্থা গ্রহণ করে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরে প্রদেশটির নয়ডা পুলিশ এ ঘটনায় বিপজ্জনক ড্রাইভিং, টিন্টেড গ্লাস এবং সিট বেল্ট ব্যবহার না করাসহ পাঁচটিরও বেশি আইন লঙ্ঘনের জন্য অভিযোগ এনেছে। 
 
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকেই গাড়ির আরোহীর বেপরোয়া এই আচরণের সমালোচনা করেছেন। পাশাপাশি তারা ট্রাফিক আইন অমান্য করা ও অন্যদের জীবন ঝুঁকির মুখে ফেলার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।

ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল পল্লিচিকিৎসকের
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাঁশের তৈরি ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাস অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জাল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬