সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ নিয়ে যা জানাল যুক্তরাষ্ট্র

২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
সাইফুজ্জামান চৌধুরী ও ম্যাথিউ মিলার

সাইফুজ্জামান চৌধুরী ও ম্যাথিউ মিলার © ফাইল ছবি

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের সম্পর্কে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, যুক্তরাষ্ট্র সে বিষয়ে অবগত। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ।

বিফ্রিংয়ে এক সাংবাদিক তাঁর প্রশ্নে বলেন, ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের শাসকগোষ্ঠীর লোকজনের দুর্নীতিতে জড়িয়ে পড়ার বিষয়টি ‘ওপেন সিক্রেট’। সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সম্পদের সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ আছে। এই সম্পদের মূল্য ২০০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড স্টার্লিং। এই অর্থ দেশটির বৈদেশিক রিজার্ভের ১ শতাংশের সমান। এটা অনেকগুলো ঘটনার একটি। বাংলাদেশ সরকারকে জবাবদিহি করতে এবং বিশ্বব্যাপী দুর্নীতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে?

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, তাঁরা এই প্রতিবেদনের বিষয়ে অবগত। নির্বাচিত সব কর্মকর্তা যাতে দেশটির আইন ও আর্থিক বিধিবিধান মেনে চলেন, তা নিশ্চিত করতে তাঁরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছেন।

প্রসঙ্গত, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড মূল্যের ৩৫০টিরও বেশি সম্পত্তি নিয়ে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছেন। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিশেষ এক প্রতিবেদনে বাংলাদেশি এই রাজনীতিবিদের বিশাল সাম্রাজের ফিরিস্তি তুলে ধরা হয়েছে।

‘নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের…
  • ২৭ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৭ জুন ২০২৬
বিয়েতে অতিথি ১০০ ছাড়ালেই জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্সের প্রস…
  • ২৭ জুন ২০২৬
আববার ফাহাদের নামে হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্…
  • ২৭ জুন ২০২৬
একসঙ্গে কারাগারে ছিলেন, মুক্তির পর একজনকে হত্যার অভিযোগ অপর…
  • ২৭ জুন ২০২৬
১০ লাখ মানুষের চোখে আলো ফেরানো চিকিৎসক রবিউল হোসেন চিরঘুমে
  • ২৭ জুন ২০২৬