পানির নিচে ড্রোন মোতায়েন হুথিদের, ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০২ AM

ইয়েমেনের হুথিরা তাদের ইতিহাসে প্রথমবারের মত পানির নিচে ড্রোন মোতায়েন করেছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ইয়েমেনের হুথিরা একটি সাবমার্সিবল ড্রোন ব্যবহারের চেষ্টা করছিল, কিন্তু মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় এটি ধ্বংস হয়ে গেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তাদের নৌবাহিনী শনিবার হুথিদের তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি মনুষ্যবিহীন সারফেস ভেসেল (ইউএসভি) এবং একটি মনুষ্যবিহীন আন্ডারওয়াটার ভেসেলে (ইউইউভি) পাঁচটি হামলা চালিয়েছে।

ওই এলাকায় মার্কিন নৌবাহিনীর জাহাজ ও বাণিজ্যিক জাহাজের জন্য ‘আসন্ন হুমকি’ দাবি করে মার্কিন সামরিক বাহিনী লিখেছে, ২৩ অক্টোবর হামলা শুরু হওয়ার পর থেকে এই প্রথম হুথিদের কোনো ইউইউভি মোতায়েন পর্যবেক্ষণ করা হলো।

গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে ইয়েমেনের একটি বড় অংশের নিয়ন্ত্রণে থাকা হুথিরা লোহিত সাগরে চলাচলকারী একাধিক জাহাজকে হয়রানি করেছে বলে অভিযোগ তোলা হয়েছে। গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে হুথিরা গাজার অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো জাহাজে হামলা চালানোর অঙ্গীকার করেছে।

প্রতিক্রিয়া হিসাবে, মার্কিন যুক্তরাষ্ট্র লোহিত সাগরে টহল দেওয়ার জন্য একটি আন্তর্জাতিক সামুদ্রিক জোট চালু করে, যার লক্ষ্য শিপিং লাইন রক্ষা করা। জানুয়ারির মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের একাধিক ভূগর্ভস্থ স্টোরেজ সুবিধা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ইউএভি স্টোরেজ এবং অপারেশন সাইট, রাডার, হেলিকপ্টারের বিরুদ্ধে হামলা চালিয়েছে।

‘নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের…
  • ২৭ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৭ জুন ২০২৬
বিয়েতে অতিথি ১০০ ছাড়ালেই জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্সের প্রস…
  • ২৭ জুন ২০২৬
আববার ফাহাদের নামে হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্…
  • ২৭ জুন ২০২৬
একসঙ্গে কারাগারে ছিলেন, মুক্তির পর একজনকে হত্যার অভিযোগ অপর…
  • ২৭ জুন ২০২৬
১০ লাখ মানুষের চোখে আলো ফেরানো চিকিৎসক রবিউল হোসেন চিরঘুমে
  • ২৭ জুন ২০২৬